সোমবার, ১৩ জুলাই ২০২৬ ।। ২৯ আষাঢ় ১৪৩৩ ।। ২৮ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
বন্যার্তদের পাশে ইসলামী আন্দোলন, চলছে ত্রাণ ও উদ্ধার তৎপরতা দাওরায়ে হাদিস পরীক্ষার নিবন্ধনে একগুচ্ছ জরুরি নির্দেশনা মুহুরী নদীর পানি দ্রুত বাড়ছে, আতঙ্কে তীরবর্তী মানুষ  বন্যাকবলিত ১১ জেলায় স্বাস্থ্যকর্মীদের ছুটি বাতিল পাঁচ বছরে মদিনা জিয়ারত করলেন সাড়ে ১২ কোটি ওমরাহ যাত্রী বন্যা দুর্গতদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে গেলেন আমিরে মজলিস ইসলামাবাদে শীর্ষ আলেমদের সম্মেলনে মুসলিম ঐক্যের ওপর গুরুত্বারোপ যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক ২০ জুলাই মাদ্রাসা শিক্ষা বোর্ড সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানে ‘জুলাই শহীদ দিবস’ পালনের নির্দেশ শিশুদের মতো আদর-যত্নে গাছের পরিচর্যার আহ্বান প্রধানমন্ত্রীর 

এবারও দেশে ও গাজায় কোরবানির গোশত বিতরণ করবে হাফেজ্জী সেবা ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইমরান ওবাইদ, সাব-এডিটর

কয়েক বছরের ধারাবাহিকতায় এবারও দেশের বিভিন্ন অঞ্চলে দুস্থ, নিম্ন আয়ের মানুষদের জন্য পশু কোরবানি করে গোশত বিতরণের পরিকল্পনা করেছে ‘হাফেজ্জী হুজুর রহ. সেবা ফাউন্ডেশন’। পাশাপশি গত বছরের মতো এ-বছরও মজলুম গাজাবাসী ভাই, বোন ও ফুলকলিদের জন্য কুরবানির গোশত বিতরণ করার পরিকল্পনা করা হয়েছে বলে জানানো হয়েছে।

আগামী শুক্রবার (১ মে-২০২৬) সকাল ৬ টায় হাফেজ্জী হুজুর রহ. সেবা ফাউন্ডেশনের নিজস্ব কার্যালয়ে উক্ত  শুভ পরিকল্পনা বাস্তবায় ও ফলপ্রসু করার মানসে পরামর্শ সভার আয়োজন করা হবে। ফাউন্ডেশনের পক্ষ থেকে উক্ত পরামর্শ সভায় সকলের আন্তরিক উপস্থিতি কামনা করা হয়েছে।

‘হাফেজ্জী হুজুর রহ. সেবা ফাউন্ডেশন’ প্রতিষ্ঠার সূচনার লগ্ন থেকেই মানুষ ও মানবতার কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। যা বর্তমানে দেশের গণ্ডি পেরিয়ে বহির্বিশ্বেও সম্প্রসারিত।

সম্প্রতি ফাউন্ডেশনের পক্ষ থেকে এ-বিষয়ক একটি ঘোষণাপত্রও প্রকাশ করা হয়। ঘোষণাপত্রে কোরবানীর এই মহোৎসবে একটি পূর্ণ পশু বা পশুর মূল্য বা আংশিক মূল্য প্রদানের মাধ্যমে শরিক হওয়ার আহ্বান করা হয়েছে।

ঘোষাণাপত্রে মূল্য প্রদানের ক্ষেত্রে কয়েকটি ক্যাটাগরি উল্লেখ করা হয়:

খাসির ক্ষেত্রে—

একটি খাসি। মূল্য: ১৫,০০০/- [পনের হাজার টাকা]

গরুর ক্ষেত্রে—

৮০,০০০/- [আশি হাজার টাকা]

৯০,০০০/- [নব্বই হাজার টাকা]

১০০,০০০/- [একলক্ষ টাকা]

গরুর এক অংশ: ১৩,০০০/- [তের হাজার টাকা]

আর্থিক সহায়তা পাঠানোর মাধ্যম:

মোবাইল ব্যাংকিং:

০১৭৭৬-২৮৮৪৯২ : নগদ

০১৭৭৬-২৮৮৪৯২ : বিকাশ

০১৮১৫-২১৫৫৮৮ : বিকাশ

০১৭৩৪-৭৩৪৯৩৯ : বিকাশ

০১৭৭৬-২৮৮৪৯৩-২ : রকেট

ব্যাংক একাউন্ট নম্বর:

একাউন্ট নাম: হাফেজ্জী হুজুর রহ. সেবা ফাউন্ডেশন

একাউন্ট নম্বর: ০৩৭১১২০১৫৮৬৯৬

ব্যাংক: আল আরাফাহ ইসলামী ব্যাংক, কৃষি মার্কেট শাখা

ঠিকানা:

হাফেজ্জী হুজুর রহ. সেবা ফাউন্ডেশন

রোড-০৪, বাসা-১৭৫, মোহাম্মাদী হাউজিং লিমিটেড, মোহাম্মদপুর, ঢাকা।

মোবাইল: ০১৮১৯-২৮১২৮৬, ০১৬১৯-২৮১২৮৬

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ