মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মাদরাসাটি থেকে একমাত্র দাখিল পরীক্ষার্থী, সেই ছাত্রীও বহিষ্কার


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জয়পুরহাটের আক্কেলপুরে দাখিল পরীক্ষায় নকল করার অভিযোগে এক ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। সেই ছিল প্রতিষ্ঠানটির একমাত্র পরীক্ষার্থী। ফলে তার বহিষ্কারের মধ্য দিয়ে মাদরাসাটির এবারের দাখিল পরীক্ষায় অংশগ্রহণ কার্যত শূন্য হয়ে গেল।

মঙ্গলবার (২৮ এপ্রিল) মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা চলাকালে আক্কেলপুর সিনিয়র মাদরাসা পরীক্ষাকেন্দ্রে এ ঘটনা ঘটে।

পরীক্ষাকেন্দ্র সূত্রে জানা যায়, উপজেলার অনন্তপুর চৌধুরীপাড়া মহিলা দাখিল মাদরাসার একমাত্র পরীক্ষার্থী হিসেবে ওই ছাত্রী ১ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা চলাকালে সে নকল করার সময় কক্ষ পরিদর্শকের হাতে ধরা পড়ে। পরে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেনের উপস্থিতিতে কেন্দ্র সচিব জাহিদুল ইসলাম তাকে বহিষ্কার করেন।

এ বিষয়ে কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইমরান হোসেন বলেন, পরীক্ষা চলাকালে ওই ছাত্রীকে নকলসহ হাতেনাতে ধরা হয়। পরে সরকারি বিধি অনুযায়ী তাকে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্র সচিব জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নকলের দায়ে ওই শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে এবং বিষয়টি তাৎক্ষণিকভাবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ