বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭


‘পাপাচার মানুষের জীবনকে কলুষিত করে’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

তুরস্কভিত্তিক আন্তর্জাতিক সেবামূলক প্রতিষ্ঠান ‘রিবাত’ (Ribat /رباط )-এর পরিচালক সায়্যেদ মুহাম্মদ দুমান মঙ্গলবার (২৮ এপ্রিল) রাজধানীর কামরাঙ্গীরচরে হজরত হাফেজ্জী হুজুর রহ. প্রতিষ্ঠিত জামিয়া নূরিয়া ইসলামিয়া পরিদর্শনে আসেন। এ সময় জামিয়া কর্তৃপক্ষ তাঁকে উষ্ণ সংবর্ধনা জানান এবং সম্মাননা স্মারক প্রদান করেন।

তিনি হজরত হাফেজ্জী হুজুর রহ.এর কবর জিয়ারত শেষে জামেয়ার নির্মাণাধীন বিশাল মসজিদ ও দাওরায়ে হাদিসের দরসগাহ পরিদর্শন করেন।

মেহমানের সম্মানে জামিয়ার আল-আশরাফ তাহফিজুল কোরআন বিভাগে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে তিনি অত্যন্ত মনোযোগ সহকারে কয়েকজন ছাত্রের কোরআন তেলাওয়াত শোনেন।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মেহমানের সফরসঙ্গী মাওলানা মীর ইদরীস ও অ্যাডভোকেট আবু বকর। জামিয়া নূরিয়ার মহাপরিচালক মাওলানা হাবিবুল্লাহ মিয়াজীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামিয়ার মুহাদ্দিস মাওলানা সাঈদুর রহমান, মাওলানা মূসা বিন ইজহার, মাওলানা ইলিয়াস মাদারীপুরী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা সাইফুল ইসলাম সুনামগঞ্জী, হাফেজ মাওলানা ওয়ালি উল্লাহ ও মাওলানা রুহুল আমিনসহ অন্যান্য শিক্ষকবৃন্দ।

সম্মানিত অতিথি সায়্যেদ মোহাম্মদ দুমান আজকের মোবারক মাহফিলে উপস্থিত হতে পেরে মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন। অতঃপর ছাত্রদের উদ্দেশে বলেন, তোমরা পবিত্র কুরআনের ছাত্র। তোমরা খুবই ভাগ্যবান। আদর্শ ছাত্র ও যুবক হলো যে পাপাচার থেকে বিরত থাকে এবং যৌবনেই তাওহিদে বিশ্বাস ও আল্লাহর আনুগত্যের স্পৃহা লালন করে। কুরআন মুখস্থ রাখতে হলে সর্বপ্রকার গুনাহ থেকে বেঁচে থাকতে হবে।

অতিথি বলেন, মানুষ জন্মগতভাবে নিষ্পাপ থাকে, সর্বোপরি ইসলামের যোগ্যতা নিয়েই জন্মগ্রহণ করে। পরবর্তী সময়ে পাপাচারে লিপ্ত হয়ে সে তার জীবনকে কলুষিত করে ফেলে। যেমন পবিত্র পানি নাপাক মিশ্রিত হওয়ার আগ পর্যন্ত পবিত্রই হয়ে থাকে।

তিনি ইমাম শাফেয়ি রহ.-এর ছাত্র জীবনের প্রসিদ্ধ ঘটনা উল্লেখ করে বলেন, হজরত ইমাম শাফেয়ি রহ. নিজের স্মৃতিশক্তির ব্যাপারে তার ওস্তাদ ওয়াকি রহ.- এর নিকট অভিযোগ করলে তিনি তাকে সব ধরনের গুনাহ থেকে পবিত্র থাকার উপদেশ দেন।

সম্মানিত মেহমান কুরআনের ছাত্রদের কাছে পেয়ে অত্যন্ত উচ্ছ্বসিত হন এবং ভবিষ্যতে আবারো তাদের সাক্ষাতে মিলিত হওয়ার এবং সাধ্যানুযায়ী খেদমত করার আশা ব্যক্ত করেন। সবশেষে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ