বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ময়মনসিংহে হামের দাপট, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি ৩২, মৃত্যু ৩


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে হাসপাতালটিতে মোট মৃত্যুর সংখ্যা ২০ জনে দাঁড়িয়েছে বলে জানিয়েছে হাসপাতাল কতৃপক্ষ।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে ৩২ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৩৬ জন এবং একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা শিশু হাসপাতালে রেফার করা হয়েছে। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছে ৭৪ জন শিশু।

চলতি বছরের ১৭ মার্চ থেকে ২৮ এপ্রিল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৯২৫ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে মোট ৮৩১ জন শিশু।

হাসপাতাল সূত্রে জানা যায়, সর্বশেষ মৃত্যুবরণ করা তিন শিশুর মধ্যে একজন গৌরীপুর উপজেলার ৭ মাস বয়সী এক ছেলে শিশু গতকাল (২৭ এপ্রিল) বিকেল ৫টা ২০ মিনিটে, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৪ মাস বয়সী এক মেয়ে শিশু একই দিন সন্ধ্যা ৬টা ৫ মিনিটে, এবং নেত্রকোণার দুর্গাপুর উপজেলার ৫ মাস বয়সী এক ছেলে শিশু রাত ১০টা ৩০ মিনিটে মারা যায়।

চিকিৎসকদের মতে, এসব শিশুর মৃত্যুর কারণ হিসেবে হামের উপসর্গের সঙ্গে নিউমোনিয়া ও হার্ট ফেইলিউর এবং ব্রঙ্কোপনিউমোনিয়ার জটিলতা দায়ী।

এর আগে হাসপাতালের হাম মেডিকেল টিমের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. মোহা. গোলাম মাওলা বলেন, হাসপাতালে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে এবং আক্রান্ত শিশুদের অধিকাংশই জটিল অবস্থায় ভর্তি হচ্ছে।

হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ মাইনউদ্দিন খান বলেন, তিনটি মেডিকেল টিম গঠন করে হাসপাতালের নতুন ভবনের অষ্টম তলায় স্থাপিত হাম আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। চিকিৎসক ও নার্সরা সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ