মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শিক্ষাবান্ধব সহাবস্থান ও দায়িত্বশীল ছাত্র রাজনীতি চর্চার আহ্বান


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
প্রতীকী ছবি

শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান সন্ত্রাস, দখলদারিত্ব, রাজনৈতিক প্রতিহিংসা ও আধিপত্যবাদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে এবং রাজনৈতিক সহাবস্থান নিশ্চিতসহ নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার (২৬ এপ্রিল) দেশব্যাপী ক্যাম্পাসসমূহে সন্ত্রাসবিরোধী মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

এক যৌথ বিবৃতিতে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুনতাছির আহমাদ ও সেক্রেটারি জেনারেল সুলতান মাহমুদ দেশব্যাপী এই কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে অংশগ্রহণকারী সকল পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

নেতৃদ্বয় বলেন, আমরা এমন ক্যাম্পাস চাই যেখানে থাকবে না ভয়, থাকবে না দখলদারিত্ব কিংবা রাজনৈতিক প্রতিহিংসা; বরং থাকবে মুক্ত চিন্তার চর্চা, নিরাপত্তা, সহাবস্থান ও মানবিক মূল্যবোধের বিকাশ। অধিকারবঞ্চিত শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে সন্ত্রাসমুক্ত, শিক্ষাবান্ধব ও কল্যাণমুখী ক্যাম্পাস গড়ে তোলাই আমাদের অঙ্গীকার।

তারা বলেন, দেশের প্রতিটি শিক্ষাঙ্গন হোক সৌহার্দ্য, শৃঙ্খলা ও নৈতিকতার উজ্জ্বল দৃষ্টান্ত। শিক্ষার্থীরা আদর্শ, নীতি ও জ্ঞানচর্চায় বলীয়ান হয়ে দেশ ও সমাজ গঠনে নেতৃত্ব দিক এই প্রত্যাশাই আমাদের।

নেতৃদ্বয় হুঁশিয়ারি করে বলেন, যদি কোনো গোষ্ঠী পুনরায় ক্যাম্পাসে দখলদারিত্ব কায়েম, অস্ত্রের মহড়া কিংবা সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে শিক্ষার পরিবেশ বিনষ্ট করার অপচেষ্টা চালায়, তবে সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সর্বাত্মক গণআন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে।

নেতৃদ্বয় সংশ্লিষ্ট সকল ছাত্র সংগঠনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষাবান্ধব সহাবস্থান ও দায়িত্বশীল আচরণে নিজেদের ছাত্র রাজনীতি চর্চা করুন। অন্যথায় ইতিহাস সাক্ষ্য দেয়-শিক্ষার্থীবিরোধী ও সন্ত্রাসনির্ভর রাজনীতির পরিণতি কখনো শুভ হয় না।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ