মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মুসলিম বাজার মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা গোলাম মোস্তফার ইন্তেকাল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রাজধানীর মিরপুর ১২ নম্বরের মুসলিম বাজার জামিয়া ইমদাদিয়া দারুল উলুম মাদরাসার নায়েবে মুহতামিম ও শাইখুল হাদিস মাওলানা গোলাম মোস্তফা ইন্তেকার করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

শনিবার (২৫ এপ্রিল) বিকাল ৪টা ৪০ মিনিটে তিনি ঢাকার ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।

মরহুমের পরিবার এবং মুসলিম বাজার মাদরাসা সূত্রে এই তথ্য জানা গেছে।

মাওলানা গোলাম মোস্তফা দীর্ঘদিন যাবত মুসলিম বাজার মাদরাসায় হাদিসের দরস দিচ্ছেন। পাশাপাশি তিনি নায়েবে মুহতামিমের দায়িত্বও পালন করেন। তিনি ‘নানা হুজুর’ হিসেবে ছাত্রদের কাছে পরিচিত ছিলেন। তাঁর গ্রামের বাড়ি নেত্রকোনার পূর্বধলায়।

প্রবীণ এই আলেমের মৃত্যুতে ছাত্র-শিক্ষকসহ সবার মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁর স্মৃতিচারণ করছেন এবং শোক জানাচ্ছেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ