বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শ্রমিক আন্দোলনের সমাবেশ বাস্তবায়নে প্রস্তুতি সভা অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে আগামী ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে ইসলামি শ্রমনীতি, কল্যাণমুখী অর্থনীতি ও শ্রমিকবান্ধব রাষ্ট্রনীতি প্রতিষ্ঠার দাবিতে সকাল ৯টায় বায়তুল মোকাররাম উত্তর গেট চত্বরে ‘শ্রমিক সমাবেশ’ অনুষ্ঠিত হতে যাচ্ছে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (শায়খে চরমোনাই)।

সমাবেশকে সফল করতে ঢাকা জেলা ও মহানগরীর বিভিন্ন থানার দায়িত্বশীলদের অংশগ্রহণে শনিবার (২৫ এপ্রিল) কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। সমাবেশের সার্বিক প্রস্তুতি, কর্মপরিকল্পনা ও করণীয় বিষয় নিয়ে উক্ত সভায় বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় নেতৃবৃন্দ বলেন, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, শোষণমুক্ত সমাজ বিনির্মাণ এবং ইসলামী মূল্যবোধভিত্তিক শ্রমনীতি বাস্তবায়নে এ সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সমাবেশ সফল করতে নেতৃবৃন্দ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও শ্রমজীবী মানুষের প্রতি আন্তরিক ও উদাত্ত আহ্বান জানান।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ