মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের গুরুত্বপূর্ণ বৈঠক


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাষ্ট্রীয়ভাবে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবি আদায়ের লক্ষ্যে করণীয় ও প্রক্রিয়া নির্ধারণ করতে শনিবার (২৫ এপ্রিল) বাদ জোহর জামিয়া কোরআনিয়া লালবাগে 'সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদ' এর এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন সম্মিলিত খতমে নবুওয়াত পরিষদের সভাপতি আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর।

বৈঠকে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটি বাংলাদেশ, আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়াত, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়াত মুভমেন্ট, তাহরিকে খতমে নবুওয়াত বাংলাদেশ, খতমে নবুওয়াত আন্দোলন বাংলাদেশ, তাহাফফুজে খতমে নবুওয়াত আন্দোলন এবং খতমে নবুওয়াত আন্দোলন পরিষদসহ সংশ্লিষ্ট সংগঠনগুলোর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে পার্লামেন্টে বিল উত্থাপনের লক্ষ্যে একটি খসড়া প্রণয়নের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি, সরকার প্রধান ও সংসদ সদস্যদের সঙ্গে মতবিনিময়ের জন্য শীর্ষ উলামাদের সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ