মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ২৯ মহর্‌রম ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গণসমাবেশ সফল করায় বাংলাদেশ খেলাফত মজলিসের অভিনন্দন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে শুক্রবার (২৪ এপ্রিল) আয়োজিত গণসমাবেশ সফল করায় দেশবাসী ও নেতাকর্মীদের প্রতি অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস।

শনিবার (২৫ এপ্রিল) এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন—এ মহাসমাবেশে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সর্বস্তরের জনতার স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করেছে যে, গণভোটের রায় বাস্তবায়নে দেশবাসী প্রতিজ্ঞাবদ্ধ। জনগণের এই জাগরণ আমাদের জন্য অনুপ্রেরণা এবং ভবিষ্যতে এই আন্দোলন-সংগ্রাম এগিয়ে নেওয়ার শক্তি জোগাবে, ইনশাআল্লাহ।

বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে আমরা এ সফল আয়োজনের জন্য দেশবাসী, শুভানুধ্যায়ী, সমর্থক এবং দলের সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি।

বিশেষভাবে ধন্যবাদ জানাই তাদের, যারা দূর-দূরান্ত থেকে কষ্ট করে সমাবেশে অংশগ্রহণ করে কর্মসূচিকে সফল করেছেন।

আমরা মিডিয়াকর্মী, সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দায়িত্বশীল সকল মহলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি, যাদের সহযোগিতায় সমাবেশটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে।

আমরা আশা করি, জনগণের ন্যায্য দাবি ও গণভোটের রায় বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট মহল ইতিবাচক ও দায়িত্বশীল ভূমিকা পালন করবে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ