বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সোহরাওয়ার্দীতে নেতাকর্মীদের ঢল, আমিরে মজলিসের ইমামতিতে জুমা আদায়


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

গণভোটের মাধ্যমে প্রদত্ত জনগণের রায় দ্রুত কার্যকরের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণসমাবেশ করছে বাংলাদেশ খেলাফত মজলিস। আজ শুক্রবার (২৪ এপ্রিল) বাদ জুমা এই কর্মসূচি আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার কথা থাকলেও সকাল থেকেই নেতাকর্মীদের ঢল নামে সোহরাওয়ার্দী উদ্যানে। সেখানে আমিরে মজলিস মাওলানা মামুনুল হকের ইমামতিতে জুমা আদায় করেছেন উপস্থিত নেতাকর্মীরা। কিছুক্ষণের মধ্যেই আনুষ্ঠানিকভাবে শুরু হবে গণসমাবেশের কর্মসূচি।

এই গণসমাবেশ সফল করতে দলটি ব্যাপক কর্মযজ্ঞ চালিয়েছে। গণসমাবেশে লক্ষাধিক লোকের সমাবেশ হবে বলে আশা করা হচ্ছে। গণসমাবেশ বাস্তবায়নের লক্ষ্যে বাস্তবায়ন কমিটি ইতোমধ্যে দফায় দফায় মিটিং করেছে। নির্বাচন পরবর্তী সময়ে দলটি এই কর্মসূচির মাধ্যমে শোডাউন করতে চায়।

গণসমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের শীর্ষ নেতৃবৃন্দ ছাড়াও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা, বিরোধী দলীয় চিফ হুইপ, ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দসহ বিভিন্ন রাজনৈতিক দল ও শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য দেবেন বলে জানা গেছে।

বাংলাদেশ খেলাফত মজলিসের নেতারা বলছেন, গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করতে ২৪ এপ্রিলের গণসমাবেশকে গণআন্দোলনে রূপ দিতে হবে। তারা দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, গণভোটের মাধ্যমে জনগণ সংবিধানের মৌলিক সংস্কারের পক্ষে সুস্পষ্ট রায় প্রদান করেছে। এই রায় বাস্তবায়িত হলে সংবিধানে মহান আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস ও আস্থা পুনঃপ্রতিষ্ঠা, পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন, গুরুত্বপূর্ণ বিষয়ে গণভোটের বাধ্যবাধকতা এবং বিচার বিভাগের স্বাধীনতাসহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে জবাবদিহি নিশ্চিত হবে।

নেতারা আরও বলেন, গণরায় উপেক্ষা করে কোনো সরকারই দীর্ঘদিন টিকে থাকতে পারেনি। অথচ বর্তমান সরকার গণভোটের রায় অমান্য করে সংবিধানের সীমিত সংশোধনের পথে অগ্রসর হচ্ছে, যা জনগণের সাথে প্রতারণার শামিল।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ