বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কুরআন ছুঁয়ে বলছি আমি চাঁদাবাজ নই: বিএনপি নেতা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

এক জনাকীর্ণ সংবাদ সম্মেলনে পবিত্র কুরআন মাজিদ হাতে নিয়ে নিজেকে নির্দোষ এবং অপপ্রচারকারীদের শাস্তির দাবি করেছেন গাজীপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতা শফিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় দিঘীরচালা এলাকায় এক আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন দাবি করেন।

শফিকুল ইসলাম অভিযোগ করেন, তিনি গাজীপুর সিটি করপোরেশন থেকে সর্বোচ্চ দরদাতা হিসেবে বৈধ ইজারাদার নিযুক্ত হন। এরপর ইজারাদার হিসেবে চান্দনা চৌরাস্তা কাঁচাবাজার থেকে খাজনা আদায় করে থাকেন। কিন্তু গত কয়েক দিন আগে সত্যের সন্ধানে বিএনপি নামের একটি ফেসবুক পেজ থেকে তাকে চাঁদাবাজ হিসেবে আখ্যা দিয়ে মনগড়া তথ্য দেয়। যা সম্পূর্ণ অসত্য, উদ্দেশ্যমূলক ও ভিত্তিহীন।

তিনি আরও বলেন, সামনে গাজীপুর সিটি করপোরেশনের ১৬ নং ওয়ার্ড থেকে তিনি কাউন্সিলর পদে নির্বাচন করতে চাইছেন। এজন্য তিনি ব্যাপকভাবে জনসাধারণের জন্য কাজ করে যাচ্ছেন। তার এসব কর্মকাণ্ডে ঈর্ষান্বিত হয়ে, একটি কুচক্রী মহল তার এবং দলকে জনসাধারণের কাছে হেয় প্রতিপন্ন করতে এ ধরনের মনগড়া তথ্য দিয়েছে।

পবিত্র কুরআন মাজিদ হাতে নিয়ে আবেগতাড়িত কণ্ঠে তিনি বলেন, আমি এই পবিত্র কোরআন ছুঁয়ে বলছি, আমি চাঁদাবাজ নই। যারা অপপ্রচার করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন বলেও তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন।

সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডায়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ