বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

এনআইডিতে যুক্ত হচ্ছে পিতা-মাতার ইংরেজি নাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) পিতা-মাতার বাংলা নামের পাশাপাশি এখন থেকে ইংরেজি নামও যুক্ত করবে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি নিজের ডাকনামসহ নিবন্ধন ফরমে পিতা-মাতার ডাকনামও যুক্ত হবে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইসির এনআইডি অনুবিভাগের এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘আমাদের শিক্ষা সনদ, পাসপোর্ট ও জন্মনিবন্ধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ডকুমেন্টে নিজ নামের পাশাপাশি পিতা-মাতার নাম ইংরেজিতে লিপিবদ্ধ থাকে। কিন্তু জাতীয় পরিচয়পত্রে শুধু বাংলা লিপিতে লিপিবদ্ধ থাকে। এনআইডিতে ইংরেজি নাম না থাকার কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে নাগরিকদের ভোগান্তি পোহাতে হয়। বিশেষ করে বিভিন্ন দেশের ভিসা পেতে গেলে ইংরেজি নামের প্রয়োজন হয়। এসব বিষয় বিবেচনা করেই নাগরিকদের ভোগান্তি কমাতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

এ সিদ্ধান্ত কবে নেওয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ‘পরিকল্পনা অনেক আগে থেকেই নেওয়া হয়েছিল। সদ্য বিদায়ী এনআইডির মহাপরিচালক এ এ এস এম হুমায়ুন কবীরের দায়িত্বকালে কমিশনে ফাইল উপস্থাপন করা হলে কমিশন তা অনুমোদন করে এবং এ সংক্রান্ত আইন-বিধি নির্ধারণের কাজ চলছে।’

এছাড়া এনআইডির নিবন্ধন ফরম-২-এ কিছু পরিবর্তনও আসছে। যেমন- মূল নামের পাশে একটি ফিল্ড যুক্ত করা হবে, যেখানে নাগরিকের ডাকনাম এবং পিতা-মাতার ডাকনামও থাকবে। এ তথ্য শুধু ডাটাবেজে সংরক্ষিত থাকবে, এনআইডিতে প্রিন্ট হবে না। আবার ভোটার হতে এলাকার বিশিষ্ট ব্যক্তির সুপারিশের ফিল্ডও যুক্ত হবে। 

এ বিশিষ্ট ব্যক্তি বলতে স্কুল শিক্ষক, ডাক্তার কিংবা সমাজে পরিচিতি আছে—এমন যে কেউ হতে পারেন। এতে ভিনদেশিরা প্রতারণার মাধ্যমে ভোটার হতে পারবে না এবং ভোটার তালিকা ও নাগরিকদের তথ্যের শুদ্ধতা বৃদ্ধি পাবে।

তিনি আরও বলেন, ‘পিতা-মাতার ইংরেজি নামের পাশাপাশি স্বামী-স্ত্রীর নামও ইংরেজিতে থাকবে। তবে পিতা-মাতার ডাকনাম, নিজের ডাকনাম ও স্বামী-স্ত্রীর ডাকনাম শুধু ডাটাবেজে সংরক্ষিত থাকবে। এনআইডিতে শুধু নিজ নাম ও পিতা-মাতার নাম ইংরেজি ও বাংলা—দুই ভার্সনে লিপিবদ্ধ হবে।’

এদিকে জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক মো. সাইফুল ইসলাম ঢাকা মেইলকে বলেন, ‘পিতা-মাতা ও স্বামী-স্ত্রীর ইংরেজি নাম যুক্ত করার পরিকল্পনা করা হয়েছে। আইন-বিধি পর্যালোচনা করা হচ্ছে, যা এখন প্রাথমিক পর্যায়ে রয়েছে। এছাড়া পিতা-মাতার ডাকনাম যুক্ত করা হবে, তবে তা এনআইডিতে প্রিন্ট করা হবে না।’

ইসির সর্বশেষ তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৩ জন। এর মধ্যে নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০, পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ