বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পদ্মা থেকে অবৈধভাবে বালু তোলার দায়ে ১০ জনের কারাদণ্ড


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাট সংলগ্ন পদ্মা নদীর কলাবাগান এলাকায় গভীর রাতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় উপজেলা প্রশাসন ১০ জনকে আটক করেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ১২টা ১৫ মিনিট থেকে ভোর ৪টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে অংশ নেন কোস্টগার্ড ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

অভিযানের নেতৃত্ব দেন গোয়ালন্দ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মুনতাসির হাসান খান। অভিযান চলাকালে একটি কাটার মেশিন ও দুটি ক্যারিং বডি জব্দ করা হয়।

আটকদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৪ লঙ্ঘনের অভিযোগে একই আইনের ১৫ ধারা অনুযায়ী প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। জব্দ কাটার মেশিন ও ক্যারিং বডিগুলো দৌলতদিয়া নৌ পুলিশ ফাঁড়ির হেফাজতে রাখা হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে বালু উত্তোলন প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ