বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

শায়খ আব্দুল হককে সম্মাননা প্রদান করলো ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র কুরআনের আলো বিশ্বময় ছড়িয়ে দেওয়ার মহান কারীগর হিসেবে স্বীকৃতিস্বরূপ বিশ্বখ্যাত হাফেজে কুরআন, উস্তাযুল হুফফাজ ওয়াল ক্বুররা শায়খ আব্দুল হক (হাফিজাহুল্লাহ)-কে সম্মাননা প্রদান করেছে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার পাটওয়ারী বাজারে অবস্থিত স্বনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসা।

মঙ্গলবার (২১ এপ্রিল) মাদরাসার মুহতামীম মুফতি আবু তাহের সিদ্দিকী-এর ব্যবস্থাপনায় আয়োজিত আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে শায়খ আব্দুল হক (হাফিজাহুল্লাহ)-এর হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। এ সময় উপস্থিত উলামা ও হুফফাজে কেরাম গভীর শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে শায়খ আব্দুল হককে অভিবাদন জানান এবং কুরআনের খেদমতে তাঁর অবদানের ভূয়সী প্রশংসা করেন।

এদিন শায়খ আব্দুল হক হাফিজাহুল্লার ত্বত্তাবধানে ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসায় অনুষ্ঠিত হয় ব্যতিক্রমধর্মী মাশক্বুল কুরআন বিষয়ক এক একাডেমিক দারস।

দারসে শায়খ আব্দুল হক কুরআনের শুদ্ধ তিলাওয়াত, তারতীল ও তাজভীদের মৌলিক ও সূক্ষ্ম বিষয়সমূহ অত্যন্ত প্রাঞ্জল ও হৃদয়গ্রাহীভাবে উপস্থাপন করেন।

তিনি বিশেষভাবে মাখরাজ, সিফাত, মাদ, গুন্নাহ এবং ওয়াকফ-ইবতিদা বিষয়ে বাস্তব উদাহরণের মাধ্যমে বিস্তারিত আলোচনা করেন। বক্তব্যে তিনি বলেন, বিশুদ্ধ তিলাওয়াত অর্জনের জন্য তাজভীদের জ্ঞান যেমন অপরিহার্য, তেমনি নিয়মিত মাশক্ব ও যোগ্য উস্তাযের তত্ত্বাবধানে নিরবচ্ছিন্ন সংশোধন একজন শিক্ষার্থীর কুরআন শিক্ষাকে পরিপূর্ণ করে।

অনুষ্ঠানে বিশেষ পর্যবেক্ষণে শায়খ আব্দুল হক মাদরাসাটির শিক্ষা পরিবেশ, শৃঙ্খলা ও তিলাওয়াত প্রশিক্ষণের মানের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, এখানে কুরআনিক শিক্ষার পরিবেশ অত্যন্ত গঠনমূলক, যা শিক্ষার্থীদের শুদ্ধ তিলাওয়াত ও দক্ষতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

বিশেষভাবে উল্লেখযোগ্য, প্রতিষ্ঠার শুরু থেকেই মাদরাসাটি শায়খ আব্দুল হকের সার্বিক তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় পরিচালিত হয়ে আসছে, যা প্রতিষ্ঠানটির শিক্ষারমানকে করেছে সুদৃঢ় ও সমৃদ্ধ।

অনুষ্ঠানে হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাদের মধ্যে ছিলেন—হাফেজ মাওলানা রাশেদ বিন মুহসিন, হাফেজ ক্বারী আবুল খায়ের, হাফেজ মাওলানা ক্বারী মুহাম্মাদ আবু ইউসুফ, হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, হাফেজ মাওলানা আব্দুর রহমান, হাফেজ ক্বারী শরীফ হোসাইন, হাফেজ আরিফ হুসাইন, মুফতী হাসান মিজি চাঁদপুরী ও হাফেজ মাওলানা এনামুল হক প্রমূখ।

এছাড়াও ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মাওলানা আবু হানিফ তালুকদার, সিনিয়র সহ-সভাপতি মাওলানা আবু বকর ছিদ্দিক, সেক্রেটারি মুফতী মাহবুবুর রহমান কাফী, সাংগঠনিক সম্পাদক মাওলানা ত্বহা খাঁন, অর্থ সম্পাদক মুফতী নজরুল ইসলাম জিহাদী ও প্রচার সম্পাদক হাফেজ মাওলানা আলাউদ্দীন বিন সিদ্দীকসহ অন্যান্য দায়িত্বশীল ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উলামা ও হুফফাজদের জন্য উন্মুক্ত এই দারসে ইক্বরা ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন মাদরাসার কুরআনের শিক্ষকগণ অংশগ্রহণ করেন। পুরো পরিবেশজুড়ে ছিল এক অনন্য আধ্যাত্মিক আবহ, যেখানে প্রতিটি তিলাওয়াতের অনুশীলন হয়ে উঠেছিল শুদ্ধতার এক সুরেলা অনুরণন।

আয়োজকদের মতে, এ ধরনের একাডেমিক মাশক্বুল কুরআনের দারস কুরআন শিক্ষার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানে বিশুদ্ধ তিলাওয়াত চর্চায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ