বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

চাঁদপুরে নদীতে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের মমিপনুর গ্রামে ডাকাতিয়া নদীতে গোসল করতে নেমে শাহাদাত (৫) ও মাহমুদ (৬) নামে দুই শিশু নিখোঁজ হয়। এর মধ্যে শাহাদাতের মরদেহ রোববার (১৯ এপ্রিল) বিকেলে উদ্ধার করে ফায়ার সার্ভিসের নৌ ইউনিট। এরপর নিখোঁজ ছিল মাহমুদ নামে অপর শিশু।

সোমবার (২০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাস্থল এলাকায় মাহমুদের মরদেহ নদীতে ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে।

স্থানীয় ইউপি সদস্য ও মমিনপুর গ্রামের বাসিন্দা মো. রিয়াজ উদ্দিন পাটওয়ারী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উদ্ধার হওয়া শিশু মাহমুদের পরিবার থেকে আমাকে ফোন করে জানানো হয় তার মরদেহ নদীতে ভেসে উঠার পর উদ্ধার করা হয়েছে। তারা এখন শিশুর দাফন করার ব্যবস্থা করছে।

এর আগে রোববার (১৯ এপ্রিল) দুপুরে কয়েকজন শিশু মমিনপুর হাওলাদার বাড়ি এলাকায় ডাকাতিয়া নদীতে গোসল করতে নামে। এর মধ্যে পানিতে তলিয়ে নিখোঁজ হয় শাহাদাত ও মাহমুদ।

শাহাদাত ওই গ্রামের হাওলাদার বাড়ির মো. আলী হাওলাদারের ছেলে এবং আজকের উদ্ধার শিশু মাহমুদ একই বাড়ির মো. মাইনুদ্দিনের ছেলে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ