বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

বগুড়ায় আগামীকাল থেকে মিলবে হাম-রুবেলার টিকা, পাবে ৩ লক্ষাধিক শিশু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বগুড়ায় ৩ লাখ ৬৮ হাজার ৪৯৪ জন শিশুকে হাম-রুবেলা টিকা দেওয়া হবে। আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ায় হাম রুবেলা জাতীয় টিকাদান ক্যাম্পেইন আনুষ্ঠানিক উদ্‌বোধন করবেন। দুপুরে গাবতলী উপজেলার বাগবাড়ী জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্‌বোধন করবেন বলে জানিয়েছে বগুড়া জেলা স্বাস্থ্য বিভাগ।

রোববার (১৯ এপ্রিল) বিকেলে বগুড়া সিভিল সার্জন অফিসের সভাকক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে সব তথ্য জানান ডেপুটি সিভিল সার্জন ডা. এসএম নূর ই শাদীদ।

সভায় জানানো হয়, বগুড়া জেলার ১২টি উপজেলার ১০৯টি ইউনিয়ন ও ১২টি পৌরসভা এলাকায় স্থায়ী ও অস্থায়ী ২৮৭৩টি টিকাদান কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সি ৩ লাখ ৬৮ হাজার ৪৯৪ জন শিশুকে হাম -রুবেলা টিকাদানের আওতায় নেয়া হয়েছে। ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশে টিকাদান কার্যক্রম চলবে।

সভায় আরও জানানো হয়, জেলায় এখন পর্যন্ত হামে আক্রান্ত হয়ে একজন শিশু ও উপসর্গ নিয়ে একজন মারা গেছে। এ ছাড়া ৬ জন হাম আক্রান্ত, ৬ জন রোগী পাওয়া গেছে এবং বর্তমানে চিকিৎসাধীন রয়েছে ৩২ জন। এর মধ্যে ৩২জন। জিয়াউর রহমান শিশু হাসপাতালে চিকিৎসা নিচ্ছে ২৭ জন।

প্রেস ব্রিফিং অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার রাজশাহী বিভাগীয় সমন্বয়কারী ডা. একেএম কামরুজ্জামান, বগুড়া জেলা প্রতিনিধি ডা. মো. রেজা, সিভিল সার্জন অফিসের মো. অফিসার ডা. আজিজুল হক ডা. স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল হান্নান।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ