বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

১৭ দিনের ব্যবধানে ফের বাড়ল এলপিজি গ্যাসের দাম


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

১৭ দিনের ব্যবধানে আবারও বাড়ল এলপিজি গ্যাসের দাম। ১২ কেজির একটি সিলিন্ডারের দাম ১,৭২৮ টাকা থেকে বাড়িয়ে ১৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। বেড়েছে ২১২ টাকা। এর আগে ২ এপ্রিল ৩৮৭ টাকা বাড়িয়েছিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

রোববার (১৯ এপ্রিল) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। নতুন এ দাম আজ সন্ধ্যা থেকেই কার্যকর হবে।

পাশাপাশি অটোগ্যাসের দামও বেড়েছে। ভোক্তাপর্যায়ে অটোগ্যাসের দাম নির্ধারণ করা হয়েছে ৮৯ টাকা ৫০ পয়সা, যা এপ্রিলের শুরুতে ছিল ৭৯ টাকা ৭৭ পয়সা।

এর আগে এপ্রিলের শুরুতেই এলপিজির দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১,৭২৮ টাকা নির্ধারণ করা হয়। ফলে এক মাসের ব্যবধানে দ্বিতীয় দফায় বাড়ল এ জ্বালানির দাম।

মূল্যবৃদ্ধির কারণ হিসেবে বিইআরসি জানিয়েছে, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতিতে হরমুজ প্রণালিতে সংকট তৈরি হয়েছে। অঞ্চলটি ঝুঁকিপূর্ণ হয়ে ওঠায় এলপিজিবাহী জাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে। বিকল্প উৎস ও পথে আমদানি করতে সময় ও ব্যয় বাড়ছে। পাশাপাশি বিমা ও নিরাপত্তা খরচও বেড়েছে।

এসব কারণে দেশে সরবরাহ স্বাভাবিক রাখতে এলপিজি আমদানিতে জাহাজভাড়া ও ট্রেডার প্রিমিয়াম চার্জ অন্তর্বর্তীকালীন সময়ে প্রতি মেট্রিক টনে ২৫০ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ