বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

কুরআন অলিম্পিয়াড ও কেরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

তাগলীবে দ্বীন ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত কুরআন অলিম্পিয়াড ও কেরাত প্রতিযোগিতা-২০২৬ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান শনিবার (১৯ এপ্রিল) সাফল্যের সাথে অনুষ্ঠিত হয়েছে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত জালালীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও প্রধান পৃষ্ঠপোষক মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা মামুনুল হক বলেন, জাতি গঠনে শিশু, কিশোর ও তরুণদের সঠিক শিক্ষা ও নীতি-নৈতিকতার চর্চা অত্যন্ত জরুরি। তিনি আরও বলেন, আমাদের নারী সমাজ জ্ঞান-বিজ্ঞানে যে অগ্রগতি অর্জন করছে, তার সুন্দর বহিঃপ্রকাশ এ ধরনের প্রতিযোগিতার মাধ্যমে ফুটে উঠছে। ভবিষ্যতেও এ ধরনের প্রতিযোগিতার পাশাপাশি অংশগ্রহণকারীদের দক্ষতা বৃদ্ধিতে তাগলীবে দ্বীন ফাউন্ডেশন কার্যক্রম অব্যাহত রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে কুরআন অলিম্পিয়াডে প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী দুইজন বিজয়ীকে পবিত্র উমরাহ পালনের সুযোগ প্রদান করা হয়। এছাড়া কেরাত প্রতিযোগিতার দুই গ্রুপে মোট ১০ জন বিজয়ীকে সাইকেল প্রদান করা হয়। সর্বমোট শতাধিক প্রতিযোগীর মাঝে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা ইলিয়াস হামিদী, মাওলানা জাহিদুজ্জামান, বিএম সাবাব, ফারিদ খান, মাওলানা আল আবিদ শাকের, মাওলানা জাকির হুসাইন, মাওলানা কামাল উদ্দীনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ