বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

টাঙ্গাইলে ট্রাকচাপায় ২ শ্রমিক নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়কে ট্রাকের চাপায় দুই শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চর ভাবলা এলাকায় এদুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার হাসু (২০) এবং একই জেলার আশরাফ (৩০)। তারা মোট ১৯ জন শ্রমিকের সঙ্গে ওই এলাকায় সড়ক-সংক্রান্ত কাজে নিয়োজিত ছিলেন।

স্থানীয় বাসিন্দারা জানান, ঢাকা-টাঙ্গাইল যমুনাসেতু মহাসড়কের কালিহাতী উপজেলার চর ভাবলা এলাকায় ঢাকা মুখে সার্ভিস লেন দিয়ে একটি বালুবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারায়। এ সময় কিছু শ্রমিক সার্ভিস লেনে বসে থাকায় শ্রমিকদের উপর দিয়ে ট্রাকটি চলে যায়। তাৎক্ষণিক ঘটনাস্থলাই দুজন নিহত হন। অপর দুজন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

যমুনা সেতু পূর্ব থানার উপপরিদর্শক (এসআই) মোশাররফ হোসেন বলেন, দুর্ঘটনার পরপরই আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় ট্রাকটি জব্দ করা হয়েছে। চালককে আটকের চেষ্টা চলছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ