বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

দেশে হামের প্রকোপ কমছে না। গত ২৪ ঘণ্টায় হাম সন্দেহে আরও ৪ শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে কারও মৃত্যুর খবর পাওয়া যায়নি। একই সময়ে নতুন করে হামে আক্রান্ত হয়েছেন ৮৬ জন এবং হামের উপসর্গ নিয়ে বা হাম সন্দেহে হাসপাতালে ভর্তি হয়েছেন ৯৪২ জন।

শনিবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে অদ্যাবধি সারা দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ৩৭ জন এবং হাম সন্দেহে আরও ১৭৮ জন শিশুর মৃত্যু হয়েছে।

এই সময়কালে সারাদেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৩৭৮ জন। এছাড়া হামের উপসর্গ নিয়ে বা সন্দেহজনক রোগী হিসেবে শনাক্ত হয়েছেন আরও ২২ হাজার ৪০৯ জন। এর মধ্যে কেবল গত ২৪ ঘণ্টাতেই হাম সন্দেহে ৪ শিশুর মৃত্যু হয়েছে এবং আক্রান্ত হয়েছেন ১ হাজার ২৮ জন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ