শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ ।। ৯ আশ্বিন ১৪৩৩ ।। ১৪ রবিউস সানি ১৪৪৮


জিলকদ মাসের চাঁদ দেখতে সন্ধ্যায় বসছে কমিটি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলকদ মাসের চাঁদ দেখার লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আজ শনিবার (১৮ এপ্রিল) অনুষ্ঠিত হবে।

ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখার কর্মকর্তা বিল্লাল বিন কাশেম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অবস্থিত ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসেন কায়কোবাদ। সভায় দেশের বিভিন্ন স্থান থেকে জিলকদ মাসের চাঁদ দেখা সংক্রান্ত প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হবে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ