বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

গুরুতর আহত হয়ে হাসপাতালে মুফতি আমানুল হক, দোয়া কামনা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

তাবলিগ জামাতের শুরায়ি নেজামের বিশিষ্ট মুরব্বি, রাজধানীর ভিক্টোরিয়া পার্ক জামে মসজিদের খতিব এবং মাদরাসা নূরুল কুরআন ভিক্টোরিয়া পার্কের মুহতামিম মুফতি আমানুল হক পড়ে গিয়ে গুরুতর আহত হয়েছেন। তার পায়ের হাড় ভেঙে গেছে। তিনি বর্তমানে রাজধানীর শ্যামলী ট্রমা সেন্টার হাসপাতালে চিকিৎসাধীন। তার একটি অপারেশন হওয়ার কথা রয়েছে। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

শুরায়ি নেজামের মিডিয়া সমন্বয়ক মাওলানা হাবিবুল্লাহ রায়হান জানান, শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজের প্রস্তুতি নেওয়ার সময় তিনি টয়লেটে যাচ্ছিলেন। সেখানে পা পিছলে পড়ে যান। এতে তাঁর পায়ের উভয় হাড় ভেঙে যায়।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে জানান যে, তাঁর পায়ের দুটি হাড়ই ভেঙে গেছে এবং অপারেশন করা জরুরি।

এদিকে হাসপাতাল থেকে এক বার্তায় মুফতি আমানুল হক জানান, আজ শনিবার (১৮ এপ্রিল) চিকিৎসক দেখবেন। রাতেই অপারেশন হতে পারে অথবা আগামীকাল রোববার। ভাঙা হাড়ে লোহার পাত বসানো হবে। তিনি সবার কাছে সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ