বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

১ লাখ ৩৮ হাজার টন জ্বালানি তেল নিয়ে ৪ জাহাজ চট্টগ্রাম বন্দরে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

চট্টগ্রাম বন্দরে পরিশোধিত জ্বালানি তেল নিয়ে চারটি জাহাজ ভিড়েছে। এসব জাহাজে মোট ১ লাখ ৩৮ হাজার টন তেল রয়েছে। এর মধ্যে তিনটিতে ১ লাখ ১০ হাজার ৬৫১ টন ডিজেল এবং একটিতে ২৭ হাজার ৩৬৩ টন অকটেন রয়েছে।

শুক্রবার (১৭ এপ্রিল) নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা এ তথ্য জানান।

সূত্রে জানা গেছে, বন্দরের আলফা অ্যাংকরে থাকা ৩৫ হাজার ৩৪৬ টন ডিজেলবাহী লাইবেরিয়ার পতাকাবাহী এমটি অকট্রি জাহাজ থেকে ইতিমধ্যে লাইটারিং কার্যক্রম শুরু হয়েছে। জাহাজটি শনিবার ডলফিন জেটিতে ভিড়তে পারে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা জানান, চলতি সপ্তাহে আরও কয়েকটি পার্সেল আসার কথা রয়েছে। এতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে বলে তিনি জানান।

বিপিসির তথ্য অনুযায়ী, ৩৩ হাজার ৩৯৮ টন ডিজেল নিয়ে পর্তুগালের পতাকাবাহী এমটি কেপ বনি, ২৭ হাজার ৩৬৩ টন অকটেন নিয়ে কেম্যান আইল্যান্ডের পতাকাবাহী এমটি নেভি সিয়েলো এবং ৪১ হাজার ৯০৭ টন ডিজেল নিয়ে চীনের পতাকাবাহী এমটি লিয়ান সং হো আলফা অ্যাংকরে অবস্থান করছে।

ভেসেল ট্র্যাকিং সাইটগুলোর তথ্য বলছে, এমটি অকট্রি ও এমটি কেপ বনি ১২ এপ্রিল, এমটি নেভি সিয়েলো ১০ এপ্রিল মালয়েশিয়ার তানজুং পেলেপাস বন্দর থেকে এবং এমটি লিয়ান সং হো ৮ এপ্রিল ভারতের শিখা বন্দর থেকে চট্টগ্রামে আসে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ