বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ।। ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১১ জিলহজ ১৪৪৭


‘সার্বিক ব্যবস্থাপনায় এবার হজযাত্রীরা অনেক খুশি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

|| ইমরান ওবাইদ || সাব-এডিটর

বাংলাদেশ থেকে এবার সাড়ে ৭৮ হাজার ধর্মপ্রাণ মানুষ পবিত্র হজ পালনের উদ্দেশে সৌদি আরবে যাবেন। আগামীকাল শুক্রবার (১৭ এপ্রিল) থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট। ইতোমধ্যে টিকিট, ভিসাসহ হজযাত্রার সব কার্যক্রম সম্পন্ন হয়েছে। বাংলাদেশ ও সৌদি আরব সরকারের ব্যবস্থাপনায় এবার হজযাত্রীরা অনেক খুশি হলে জানিয়েছেন হামজা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের স্বত্বাধিকারী মাওলানা নেছার আহমদ। তিনি মনে করেন, এবার সবাই নির্বিঘ্নে হজ পালন করতে পারবেন।

বুধবার (১৫ এপ্রিল) আওয়ার ইসলামকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

মাওলানা নেছার আহমদ মহান আল্লাহ তায়ালার শুকরিয়া আদায় করে বলেন, আমি ১৯৯০ সাল থেকে হাজিগণের খেদমত করে আসছি। আমার অভিজ্ঞতা থেকে বলছি—বিগত সময়ের তুলনায় বর্তমানে হাজিগণ হজযাত্রায় সরকারের নিয়ম-নীতিতে অনেক খুশি। সৌদি সরকার আগের তুলনায় হাজিদের জন্য অনেক কিছুই সহজ করেছে। বিগত সময়ে হজের পূর্বেও ভিসা, টিকিট নিয়ে সমস্যা হতো। কিন্তু এ বছর জানুয়ারি-মার্চের মধ্যেই ভিসা, টিকিট, হোটেল ভাড়াসহ সমস্ত কাজ সমাধান হয়ে গেছে।

তিনি বাংলাদেশ ও সৌদি সরকারকে ধন্যবাদ জানিয়ে বলেন, আগামী শুক্রবার (১৭ এপ্রিল) থেকে হাজিদের ফ্লাইট শুরু হবে। বাংলাদেশের হাজিগণ যেন সুষ্ঠুভাবে হজ পালন করতে পারেন—আমরা এমন আশাবাদী।

হাজি সাহেবদের উদ্দেশে বিশেষ পরামর্শস্বরূপ অভিজ্ঞ এই মুয়াল্লিম বলেন, হজ হচ্ছে কষ্টেঘেরা। মিনা, আরাফা, মুজদালিফার কার্যাবলি আদায় করা এবং তাওয়াফ করা হচ্ছে কষ্টের বিষয়। তবে অভিজ্ঞ মুয়াল্লিম যদি সঙ্গে থাকেন, তাহলে অনেক সহজ হবে আশা করি। তাই যথাসম্ভব অভিজ্ঞ মুয়াল্লিমের সঙ্গে থাকা।

মাওলানা নেছার আহমদ বলেন, হজের বিনিময়ে আল্লাহ তায়ালা জীবনের গুনাহ মাফ করে দেবেন, জান্নাত দান করবেন। তাই কষ্ট হলেও সমস্ত রোকন যথাযথভাবে আদায় করার চেষ্টা করা।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ