বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

আবারও উকিল নোটিশ পেলেন এমপি আমির হামজা


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য (এমপি) এবং জামায়াত নেতা মুফতি আমির হামজাকে কেন্দ্র বিতর্ক কিছুতেই পিছু ছাড়ছে না। তাকে আবারও লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এবার কুষ্টিয়ায় জেলা প্রশাসক (ডিসি) বদলি হয়ে আসার জন্য ২০-৩০ কোটি টাকা ব্যয় করেছেন—এমন বক্তব্য দেওয়ার কারণে তাকে লিগ্যাল নোটিশ দিয়েছেন কুষ্টিয়ার সদর উপজেলার একটি ইউনিয়ন যুবদলের সভাপতি।

এর আগে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ রাখতে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাবকারী ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশের দাবি জানিয়ে আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছেন এক ছাত্রদল নেতা।

সোমবার (১৩ এপ্রিল) কুষ্টিয়া জজ কোর্টের অ্যাডভোকেট মো. আব্দুল মজিদের মাধ্যমে এ লিগ্যাল নোটিশ পাঠান সদর উপজেলার জিয়ারখী ইউনিয়ন যুবদলের সভাপতি রবিউল ইসলাম।

নোটিশ প্রাপ্তির সাত দিনের মধ্যে তথ্যদাতার পরিচয় জনসম্মুখে প্রকাশ অথবা আইনের হাতে তুলে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

লিগ্যাল নোটিশ সূত্রে জানা যায়, গত ২৭ মার্চ কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর বড় জামে মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় বক্তব্যকালে সংসদ সদস্য মুফতি আমির হামজা বলেন, ‘কুষ্টিয়ার ডিসি আসতে কমপক্ষে এখন ৩০-৫০ কোটি টাকা খরচ করে আসা লাগে।

এর আগে ২০ কোটি পর্যন্ত শুনেছিলাম। একজন ডিসি-এসপিকে আসতে ৫০ লাখ টাকা দিয়ে তারপরে এই চেয়ারে বসা লাগে।

এ সময় আমির হামজা আরও বলেন, ‘সদর থানার ওসিকে অন্তত ২০ লাখ টাকা উপরওয়ালাকে দিয়ে এখানে আসা লাগে।’ পরদিন সামাজিক যোগাযোগমাধ্যমে তার এ বক্তব্যের ভিডিও ক্লিপ ছড়িয়ে পড়ে। ওই আলোচনায় আমির হামজা জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকেও ‘নাস্তিক ও ইসলামবিদ্বেষী’ আখ্যা দেন।

এর আগে গত ১ এপ্রিল কুষ্টিয়া সদর উপজেলার সোনাপুর নওয়াপাড়া এলাকার বাসিন্দা এবং জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় হাসানের পক্ষে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ রাখতে ৫০ কোটি টাকা ঘুষের প্রস্তাবকারী ব্যক্তিদের নাম-পরিচয় প্রকাশের দাবি জানিয়ে আমির হামজাকে লিগ্যাল নোটিশ পাঠান একই আইনজীবী।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ