বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ইসলাম অবমাননায় গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকার জামিনে মুক্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ইসলাম অবমাননার অভিযোগে গ্রেপ্তার বাউলশিল্পী আবুল সরকার জামিনে মুক্তি পেয়েছেন।

সোমবার (১৩ এপ্রিল) বেলা ১১টা ৩০ মিনিটে তিনি কাশিমপুর কারাগারের মূল ফটক দিয়ে বের হন।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ২-এর প্রধান কারারক্ষী আব্দুল্লাহ আল মামুন জানান, গত রোববার আবুল সরকারের জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছালে তা যাচাই বাছাই করা হয়। পরে অন্য কোনো মামলায় গ্রেপ্তার না থাকায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।

আবুল সরকারের আইনজীবী গাজী কামরুল ইসলাম সজল জানান, গত বছরের ২০ নভেম্বর  ধর্ম অবমাননা ও কটূক্তির অভিযোগের মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা বাউলশিল্পী আবুল সরকার জামিন চেয়ে আবেদন করলে বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ ৬ মাসের অন্তবর্তীকালীন এ জামিন দেন গত ৫ এপ্রিল।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ