বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মাদারীপুরে চলন্ত বাসে আগুন, লাফিয়ে নামতে গিয়ে চাকায় পিষ্ট একজন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহন নামে একটি যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। চলন্ত অবস্থায় আগুনের সূত্রপাত হয় এবং মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়লে জীবন বাঁচাতে যাত্রীরা লাফিয়ে নামার চেষ্টা করেন। এ সময় এক যাত্রী চাকার নিচে পড়ে নিহত হন।

রোববার (১২ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে মাদারীপুরের ডাসার উপজেলার গোপালপুরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটিতে আগুন লাগার সঙ্গে সঙ্গেই যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েন। গাড়ি পুরোপুরি থামার আগেই অনেক যাত্রী জীবন বাঁচাতে লাফিয়ে নামার চেষ্টা করেন। এ সময় একজন যাত্রী লাফ দিতে গিয়ে বাসের চাকার নিচে পড়ে নিহত হন। এ ঘটনায় বাসের অন্তত ১০ যাত্রী আহত হন। এদিকে আগুন দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়ায় বেশিরভাগ অংশ পুড়ে যায়। দুর্ঘটনার কারণে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয় এবং সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থেকে যানচলাচল স্বাভাবিক করেন।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার খোকন জমাদ্দার বলেন, আমরা ঘটনাস্থলে এসে জানতে পারি, গাড়িতে আগুন লাগার পর যাত্রীরা দ্রুত নামার চেষ্টা করেন। গাড়ি থামানোর আগেই অনেকে লাফিয়ে নামতে গেলে একজন চাকার নিচে পড়ে যান। পরে আমরা ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করি, কিন্তু ততক্ষণে তিনি মারা যান। নিহত ব্যক্তির পরিচয় এখনো জানা যায়নি।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ