বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ডা. কামরুলের হাসপাতালে চাঁদা দাবি, জড়িতদের গ্রেফতার চায় জমিয়ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মানবিক চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলামের হাসপাতালে রাজনৈতিক পরিচয় ব্যবহার করে চাঁদা দাবির ঘটনায় গভীর উদ্বেগ ও নিন্দা জানিয়েছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

রোববার (১২ এপ্রিল) এক বিবৃতিতে সংগঠনটির সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এই উদ্বেগ ও নিন্দা জানান।

বিবৃতিতে দলের শীর্ষ দুই নেতা বলেন, একজন মানবিক চিকিৎসকের প্রতিষ্ঠানে গিয়ে প্রকাশ্য দিবালোকে চাঁদা দাবি ও হুমকি প্রদান এ ধরনের ন্যাক্কারজনক ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অগ্রহণযোগ্য। চিকিৎসা সেবা একটি মহান পেশা, যেখানে মানুষের জীবন রক্ষা ও মানবিক সহায়তা প্রদানই মূল লক্ষ্য। সেখানে রাজনৈতিক প্রভাব খাটিয়ে চাঁদা দাবি করা শুধু আইনবিরোধীই নয়, বরং সমাজের জন্য হুমকিস্বরূপ।

বিবৃতিতে আরও বলা হয়, যারা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে  চাঁদা দাবি করেছে, তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলা হয়, এ ঘটনায় যেন কোনো ধরনের ছাড় না দেওয়া হয়।

সংগঠনটি সতর্ক করে দিয়ে জানায়, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড দমন করা না গেলে সরকারের ইতিবাচক উন্নয়ন কার্যক্রম প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে এবং সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়বে।

তারা দেশব্যাপী চাঁদাবাজি বন্ধে কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান এবং সকল সচেতন নাগরিককে এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ