বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মাঝপথে ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা বিলম্বে বলাকা কমিউটারের যাত্রা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ময়মনসিংহের গফরগাঁওয়ের মশাখালী রেলওয়ে স্টেশনে বলাকা কমিউটার ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার ঘটনা ঘটেছে। বিকলের প্রায় আড়াই ঘণ্টা বিলম্বে নির্ধারিত গন্তব্যের উদ্দেশে যাত্রা করে ট্রেনটি। এ ঘটনা ট্রেনটিতে ভ্রমন করা যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে।

শনিবার (১১ এপ্রিল ) পৌনে এগারোটার দিকে মশাখালী রেলওয়ে স্টেশন থেকে মোহনগঞ্জের উদ্দেশ্য ছেড়ে যায় বলাকা কমিউটার।

এর আগে বেলা সোয়া আটটার দিকে মশাখালী রেলওয়ে স্টেশন এলাকায় ইঞ্জিন বিকলের ঘটনা ঘটে। ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

ওসি জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জারিয়াগামী বলাকা কমিউটার ট্রেনটি মশাখালী রেলওয়ে স্টেশনের এলাকায় পৌঁছলে ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। পরে ট্রেনটিতে কর্তব্যরত চালক ও পরিচালক রেলওয়ের স্টাফরা চেষ্টা করেও ইঞ্জিনের ত্রুটি না সাড়াতে পারলে ময়মনসিংহ থেকে রিলিফ ইঞ্জিন এসে বেলা পৌনে এগারোটার দিকে ট্রেনটি ময়মনসিংহের উদ্দেশ্য ছেড়ে যায়।

ওসি আকতার হোসেন আরও বলেন ইঞ্জিন বিকলের ঘটনায় রেলওয়ে স্টেশনটির একটি লাইন ব্লক হয়ে গেলেও বিকল্প লাইন দিয়ে ঢাকা -ময়মনসিংহ রেলযোগাযোগ স্বাভাবিক রাখা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ