শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

গোপালগঞ্জে বাড়ির সীমানা প্রাচীর নিয়ে সংঘর্ষে আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাড়ির সীমানা প্রাচীর নির্মাণ নিয়ে বিরোধের জেরে দুপক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত দশ জন আহত হয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) সকাল ৯টার দিকে নিজামকান্দি ইউনিয়নের ফলসি গ্রামে এ সংঘর্ষ হয় বলে কাশিয়ানী থানার রামদিয়া পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোরশেদ আলম জানিয়েছেন।

আহদের মধ্যে একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন- মাসুদ ফকির। বাকিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, বাড়ির সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে ফলসি গ্রামের ওসমান ফকির ও রহমান ফকিরের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের নারী সহ অন্তত দশ জন আহত হয়।

তাদের মধ্যে সাত জনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতাল এবং বাকিদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

গোপালগঞ্জ জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার বিচিত্র কুমার বিশ্বাস বলেন, আহতদের মধ্যে তাদের হাসপাতালে ভর্তি মাসুদ ফকিরের শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

পরিদর্শক খোরশেদ আলম বলেন, পুলিশের পক্ষ থেকে এ ঘটনায় ক্ষতিগ্রস্তদের থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ