বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার সময়সীমা ১ ঘণ্টা বাড়ল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

জ্বালানি সংকট এড়াতে সম্প্রতি নির্ধারিত দোকানপাট ও শপিংমল বন্ধের সময়সীমা এক ঘণ্টা বাড়িয়ে সন্ধ্যা ৭টা পর্যন্ত করা হয়েছে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী।

রোববার (৫ এপ্রিল) এক ব্রিফিংয়ে তিনি বলেন, ব্যবসায়ীদের দাবি ও বাস্তব পরিস্থিতি বিবেচনায় সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে দেশের সব দোকানপাট ও শপিংমল এখন থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে।

এর আগে জ্বালানি সংকট মোকাবিলায় সরকার দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে বৈশ্বিক জ্বালানি সরবরাহে চাপ তৈরি হওয়ায় বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে ব্যবসায়ী সংগঠনগুলো এই সময়সীমা বাড়ানোর দাবি জানিয়ে আসছিল। তারা বলেছিল, সন্ধ্যা ৬টার মধ্যে দোকান বন্ধ করলে ব্যবসায় বড় ধরনের ক্ষতি হবে এবং কর্মচারীদের ওপরও প্রভাব পড়বে।

জ্বালানি প্রতিমন্ত্রী আরও জানান, নতুন সময়সূচি কার্যকর হলেও বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে ব্যবসায়ীদের প্রতি নির্দেশনা বহাল থাকবে। অপ্রয়োজনীয় আলো ও বিদ্যুৎ ব্যবহার কমানোর ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

সরকারি সূত্র জানায়, পরিস্থিতি পর্যবেক্ষণ করে ভবিষ্যতে সময়সূচিতে আবরও পরিবর্তন আনা হতে পারে। এ ছাড়া কাঁচাবাজার, ওষুধের দোকান ও জরুরি সেবামূলক প্রতিষ্ঠান আগের মতোই এই নির্দেশনার বাইরে থাকবে।

বিশ্লেষকরা মনে করছেন, একদিকে জ্বালানি সাশ্রয় এবং অন্যদিকে ব্যবসায়িক কার্যক্রম সচল রাখা— এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখতে সরকার এই সিদ্ধান্ত নিয়েছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ