বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জনগণের বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠানে সঙ্গীত শিক্ষক নিয়োগ অন্যায় : মুফতি আব্দুল মালেক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

সৈয়ব আহমেদ সিয়াম

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক বলেছেন, ‘দেশ ও সংখ্যাগরিষ্ঠ মুসলিম জনগণের বিরুদ্ধে শিক্ষাপ্রতিষ্ঠানে সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া অন্যায়। সঙ্গীত শেখানো শিক্ষাপ্রতিষ্ঠানের সাথে যায় না। জনগণের ভোটে ক্ষমতায় গিয়ে জনগণের বিরুদ্ধে আইন বাস্তবায়ন করবেন না।’

শুক্রবার (৩ এপ্রিল) বায়তুল মোকাররম মসজিদে জুমার খুতবায় এসব কথা বলেন তিনি।

মুফতি আব্দুল মালেক আরও বলেন, ‘জাতির মূল্যবোধ রক্ষা করা সরকারের দায়িত্ব। জনগণের বিরুদ্ধে গিয়ে সঙ্গীত শিক্ষক নিয়োগ দেওয়া অন্যায়। ইউনূস সরকারের আমলে স্থগিত হওয়া বিষয় বাতিল করার কথা, কিন্তু সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এটা আবার বাস্তবায়নের সুপারিশ করছে।’’

সংস্কৃতি মন্ত্রণালয়কে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘যদি দেশ ও মুসলিম জনগণের ওপর ভিনদেশী সংস্কৃতি বাস্তবায়ন করতে চান, তাহলে সেই মন্ত্রণালয়ে আপনার থাকার অধিকার নেই। একটা বৃহৎ মুসলিম সমাজব্যবস্থায় ইসলাম ধর্মের বিরুদ্ধে কাউকে সংস্কৃতি মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া যায় না।

বায়তুল মোকাররমের খতিব বলেন, ‘‘বাংলাদেশ মুসলিমপ্রধান দেশ, এদেশের সবকিছুই ইসলামের অধীনেই হতে হবে।’

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ