বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

হিলফুল ফুযুল পাঠাগারের উদ্যোগে দাওয়াতি কর্মশালা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বিশেষ প্রতিনিধি

মুন্সিগঞ্জের শেখরনগর ইউনিয়নে অবস্থিত বাহেরচরের হিলফুল ফুযুল পাঠাগারের উদ্যোগে লিফলেট বিতরণ ও দাওয়াতি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) সকালে মুহাম্মাদ ইয়ামিনের পরিচালনা ও আরিফ আহমেদের আহ্বানে অনুষ্ঠানের কার্যক্রম সম্পন্ন হয়।

অনুষ্ঠানে ইসলামের দাওয়াতকে জোরদার করা বিষয়ক গুরুত্বপূর্ণ আলোচনা করেন বক্তারা।

আরও পড়ুন: 
ঘরে বসেই আধুনিক সাংবাদিকতা ও সৃজনশীল লেখালেখি শেখার সুযোগ
ছাত্র ভাইয়েরা! বছরের শুরুর নসিহতগুলো নিজের জীবনে বাস্তবায়ন করুন
‘লেখকের পাশাপাশি প্রকাশক মাওলানা যাইনুল আবিদীনও সফল হবেন’

বক্তারা বলেন, ইসলাম সুন্দর ধর্ম। আল্লাহ আমাদের মুসলমান বানিয়ে পাঠিছেয়েন। তাই আমাদের কিছু দায়িত্ব রয়েছে। আমাদের দ্বীনের উপর চলা যেমন জরুরি, পাশাপশি অন্যকেও দ্বীনের দাওয়াত দেওয়াও জরুরি।

তারা আরও বলেন, দ্বীনের জন্য ঈমান গুরুত্বপূর্ণ বিষয়। তাই আমাদের ঈমানকে মজবুত করতে হবে। আর ঈমান মজবুত হয় আমলের মাধ্যমে এবং দাওয়াতের মাধ্যমে। তাই আমাদেরকে দাওয়াতের ব্যপারে গুরুত্ব দিতে হবে।

মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কথা উল্লেখ করে বক্তারা বলেন, এই ইরানের সাথে ইজরায়েল-আমেরিকা যুদ্ধ করছে, তারা চায় ইরানকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দিতে। এজন্য তারা মধ্যপ্রাচ্যকে দলে-উপদলে ভাগ করছে, চক্রান্ত করছে। এভাবে ইরান ও মুসলিম বিশ্বের শক্তিকে দুর্বল করছে। আমাদের এটা উপলব্ধি করা উচিত ও এ বিষয় পদক্ষেপ গ্রহণ করা উচিত। এক্ষেত্রে জ্ঞানের বিকল্প নেই। আমাদের প্রচুর জ্ঞান অর্জন করতে হবে আর অর্জনের জন্য পাঠাগার একটি বিশেষ ও উপকারী মাধ্যম। আমাদের প্রত্যেকের উচিত হিলফুল ফুযুল এ পাঠাগারে আসা ও বই পড়ে জ্ঞান অর্জন করা।

এসময় উপস্থিত ছিলেন পাঠাগারের কার্যনির্বাহী সদস্য আরিফ আহমেদ, মোঃ মারফ, শেখ সাঈদ, আবি হাল্লা, মোহাম্মদ ইকবাল, সিয়ামসহ অন্যান্যরা। প্রায় এক ঘন্টার চলমান অনুষ্ঠান দোয়ার মাধ্যমে ষেশ করা হয়।

দোয়া শেষে তাওহীদের দাওয়াত সম্বলিত লিফলেট শেখরনগর বাজারে সর্বসাধারণের মাঝে বিতরণ করা হয়।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ