শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

পানিতে ডুবে প্রাণ গেল দুই মাদরাসা ছাত্রীর

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

টাঙ্গাইলের ঘাটাইলে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে দুই মাদরাসা ছাত্রীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যার দিকে উপজেলার রত্নাটা গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- উপজেলার শরবাড়ি আতেকা পাড়ার আশরাফুল ইসলামের মেয়ে মোছা. তামান্না আক্তার ও শালিকা গ্রামের আব্দুর রহিমের মেয়ে মোছা. নিসা খাতুন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, চারজন একসঙ্গে মাদরাসার পাশে পুকুরের পাড়ে খেলতে গিয়ে অসাবধানতাবশত পানিতে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন দুইজনকে মৃত এবং অপর দুইজনকে জীবিত উদ্ধার করে। পরে উদ্ধার করা দুইজনকে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

এ ঘটনায় ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোকছেদুর রহমান বলেন, চারজনের মধ্যে দুইজনের মৃত্যু হয়েছে এবং অপর দুইজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আইনি প্রক্রিয়া শেষে দুইজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

 

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ