বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

জমিয়তের চাঁদপুর সদর উপজেলার কাউন্সিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

চাঁদপুর সদর উপজেলায় জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের এক গুরুত্বপূর্ণ সাংগঠনিক কাউন্সিল সুশৃঙ্খল ও ভাবগম্ভীর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেল ৩টায় চাঁদপুর বড় স্টেশন মাদরাসা প্রাঙ্গণে এ কাউন্সিলের আয়োজন করা হয়।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মুফতি সিরাজুল ইসলাম কাসেমী। এছাড়াও স্থানীয় ওলামায়ে কেরাম ও সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কাউন্সিলে উপস্থিত সদস্যদের সর্বসম্মত মতামতের ভিত্তিতে ৪১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। এতে হাফেজ মাওলানা জাহিদ বিন মোহসিনকে সভাপতি, মাওলানা মাজহারুল ইসলামকে সিনিয়ার সহ-সভাপতি এবং মুফতি সাব্বির আহমদকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মুফতি সিরাজুল ইসলাম কাসেমী বলেন, জমিয়ত আকাবিরে উলামায়ে কেরামের আদর্শে পরিচালিত একটি ঐতিহ্যবাহী ও প্রগতিশীল সংগঠন, যা ঐতিহাসিকভাবে ব্রিটিশবিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। তিনি সংগঠনের আদর্শ ও লক্ষ্য-উদ্দেশ্য সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ, দায়িত্বশীল ও পরিকল্পিতভাবে কাজ করার আহ্বান জানান।

তিনি আরও বলেন, আগামীর স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর সদরের উপজেলা, ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে যোগ্য, গ্রহণযোগ্য ও জনসম্পৃক্ত নেতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে প্রার্থী বাছাই ও ঘোষণার প্রক্রিয়ায় সর্বোচ্চ গুরুত্ব প্রদান করতে হবে।

পরিশেষে দেশ, জাতি ও উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়ার মাধ্যমে কাউন্সিলের কার্যক্রম সমাপ্ত ঘোষণা করা হয়।

 

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ