বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেনের ব্যবস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

সিলেট-ঢাকা রুটে স্পেশাল ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। আগামীকাল শুক্রবার (৩ এপ্রিল) সকালে সিলেট থেকে ছেড়ে যাবে ট্রেনটি। ঢাকা পৌঁছা পর্যন্ত বিশেষ ট্রেনটি চারটি স্টেশনে থামবে। 

তেলবাহী ওয়াগন ট্রেন দুর্ঘটনার কারণে গতকাল বুধবার (১ এপ্রিল) রাতে উপবন ট্রেন ঢাকায় যেতে না পারায় সিলেটের যাত্রীদের জন্য শুক্রবার বিশেষ এই ট্রেনের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছেন সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক। 

আরও পড়ুন: তেলের জন্য রাস্তায় দীর্ঘ সারি, সরকার কেন এড়িয়ে যাচ্ছে: হাসনাত  

রেলওয়ে সূত্র জানায়, শুক্রবার সকাল ৮টা ৩০ মিনিটে বিশেষ ট্রেনটি সিলেট থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবে। পথিমধ্যে কুলাউড়া, শ্রীমঙ্গল, শায়েস্তাগঞ্জ ও ঢাকা বিমানবন্দরে থামবে ট্রেনটি। 

কুলাউড়ায় সকাল ৯টা ২৭ মিনিটে, শ্রীমঙ্গলে সকাল ১০টা ১৫ মিনিটে, শায়েস্তাগঞ্জে সকাল ১০টা ৫০ মিনিটে ও ঢাকা বিমানবন্দর স্টেশনে ১টা ৩৩ মিনিটে পৌঁছাবে। আর নির্ধারিত গন্তব্য ঢাকায় ট্রেনটি পৌঁছাবে ২টা ১০ মিনিটে। 

সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক মো. নুরুল ইসলাম জানান, তেলবাহী ওয়াগন দুর্ঘটনার কারণে গতকাল বুধবার ঢাকাগামী উপবন সিলেট স্টেশন ছেড়ে যেতে পারেনি। শুক্রবার কালনী এক্সপ্রেস বন্ধ রয়েছে। তাই কালনী ওইদিন যাত্রীদের সুবিধার্থে স্পেশাল ট্রেনটি ছেড়ে যাবে। 

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ