বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

চোখের সামনে তলিয়ে গেল চরমোনাই মাহফিলে আসা লঞ্চ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বরিশালের চরমোনাইয়ে মাহফিলে আসা একটি লঞ্চ ঘাটে বাঁধা অবস্থায় সবার সামনেই তলিয়ে গেছে। তবে লঞ্চটিতে তখন কোনো যাত্রী ছিলেন না। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বুধবার (১ এপ্রিল) দুপুর ১২টার দিকে এই লঞ্চডুবির ঘটনা ঘটে।

ডুবে যাওয়া এমভী মানিক ৪ লঞ্চটি গতকাল মঙ্গলবার রাতে চরমোনাই মাহফিলে যাত্রী নিয়ে মুন্সিগঞ্জ থেকে চরমোনাই'র উদ্দেশ্যে ছেড়ে আসে। লঞ্চটি ভোর রাতে যাত্রী নামিয়ে দিয়ে ঘাটে অবস্থান করছিল। ভাটার কারণে পানি কমে গেলে লঞ্চের পেছনের দিকটা আটকে গিয়ে লঞ্চটি ডুবে যায়। তবে এসময় কোনো যাত্রী বা লঞ্চ সংশ্লিষ্ট কেউ ভেতরে না থাকায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

লঞ্চ সংশ্লিষ্ট ও প্রত্যক্ষদর্শীদের মতে লঞ্চটি মজবুত করে বেঁধে না রাখায় পানি কমে যাওয়ার সাথে সাথে এ দুর্ঘটনা ঘটতে পারে। লঞ্চের ভেতরে রাখা মুসল্লিদের বেশকিছু মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

বিষয়টি নিশ্চিত করে বিবৃতি দিয়েছেন, চরমোনাই মাহফিলের মিডিয়া সমন্বয়ক কেএম শরীয়াতুল্লাহ।

প্রসঙ্গত, দুপুরে উদ্বোধনী বয়ানের মধ্যদিয়ে তিন দিনব্যাপী বার্ষিক মাহফিল শুরু হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ