বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

পেট্রোল আনতে গিয়ে কলেজছাত্রের মৃত্যূ 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজবাড়ী সদর উপজেলায় পেট্রোল আনতে গিয়ে মাহতীর মন্ডল নামের এক কলেজছাত্রের মৃত্যূ হয়েছে।

গতকাল মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে সদর উপজেলার বানিবহ ইউনিয়নের হরাই ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহতীর মন্ডল বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ইত্তরপাড়া এলাকার আব্দুল বারেক মন্ডলের ছেলে। তিনি বহরপুর ডিগ্রি কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

আরও পড়ুন: ফার্মগেটে ফুটপাত দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাহতীর তার দুলাভাইয়ের মোটরসাইকেল নিয়ে রাজবাড়ী শহরের একটি পাম্পে পেট্রোল আনতে যাচ্ছিলেন। বিকেল সাড়ে ৫টার দিকে তিনি বানিবহ হরাই ব্রিজ এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় দ্রুতগতির মোটরসাইকেলটি ব্রিজের রেলিংয়ে সজোরে ধাক্কা খায়। এতে মাহতীর মাথায় গুরুতর আঘাত পান এবং প্রচুর রক্তক্ষরণ হয়।

স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ে ধাক্কা লাগায় এই দুর্ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ