শনিবার, ১১ এপ্রিল ২০২৬ ।। ২৭ চৈত্র ১৪৩২ ।। ২৩ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
লেবাননে ইসরায়েলি হামলায় বাংলাদেশি নারী নিহত ১১ এপ্রিল ২০২৬-এর নামাজের সময়সূচি গণরায় অনুযায়ী সংবিধান সংস্কারের দাবি ইসলামী আন্দোলনের ‘গণভোটের রায়ের আলোকে সংবিধান সংস্কারে কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে’  ৪০ দিনের যুদ্ধে ইরানের ক্ষয়ক্ষতি প্রায় ১৮ লক্ষ কোটি টাকা মার্কিন কংগ্রেসে জোরালো হচ্ছে ট্রাম্পকে অপসারণের দাবি দৌলতদিয়ায় বাসডুবিতে নিহত ২৬ জনের স্মরণে দোয়া অনুষ্ঠিত গণভোটের রায় দ্রুত কার্যকর না হলে রাজপথে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে: মাওলানা জালালুদ্দীন আহমাদ বর্তমান সরকার জুলাই বিপ্লবের চেতনার বহিঃপ্রকাশ: অ্যাটর্নি জেনারেল প্রণয় ভার্মাকে বেলজিয়াম ও ইইউ’র ভারতের রাষ্ট্রদূত নিয়োগ

হামসহ ১০টি টিকার তীব্র সংকট, দ্রুত সমাধানের আশ্বাস সরকারের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

বাংলাদেশে হামসহ ১০ ধরনের জীবনরক্ষাকারী টিকার তীব্র সংকট দেখা দিয়েছে। এই জরুরি অবস্থা মোকাবিলায় সরকার ইতোমধ্যেই আন্তর্জাতিক সংস্থা ইউনিসেফকে ৬০৪ কোটি টাকা পরিশোধ করেছে এবং দ্রুতই টিকা দেশে পৌঁছাবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। 

মঙ্গলবার (৩১ মার্চ) রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল পরিদর্শন শেষে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সচিব কামরুজ্জামান চৌধুরী সাংবাদিকদের জানান, টিকা পৌঁছানোর পরপরই দেশজুড়ে বিশেষ টিকাদান কর্মসূচি শুরু হবে।

সচিব আরও জানান, যেসব এলাকায় হামের প্রকোপ বেশি, সেসব ‘হটস্পট’ চিহ্নিত করে শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। হামের কোনো নতুন ভ্যারিয়েন্ট শিশুদের আক্রান্ত করছে কি না, তা নিশ্চিতে ৩ সদস্যের একটি উচ্চপর্যায়ের বিশেষজ্ঞ দল কাজ শুরু করেছে। আক্রান্ত শিশুদের বিশেষায়িত সেবা নিশ্চিত করতে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনসহ কয়েকটি হাসপাতালের সাথে সমন্বয় করা হচ্ছে। 

এছাড়া রাজশাহীর চিকিৎসা সেবার মানোন্নয়নে নবনির্মিত ২০০ শয্যার বিশেষায়িত হাসপাতালটি দ্রুত চালু এবং রামেক হাসপাতালের জনবল সংকট নিরসনের প্রতিশ্রুতি দেন তিনি।

এদিন সচিব এবং স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক প্রভাত চন্দ্র বিশ্বাস রামেক হাসপাতালের আইসিইউতে নতুন ৩টি ভেন্টিলেটর হস্তান্তর করেন। সম্প্রতি ভেন্টিলেটর সংকটে শিশুদের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন গভীর ক্ষোভ প্রকাশ করার পরই স্বাস্থ্য প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই পরিদর্শনে আসেন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ