আজ রাত সাড়ে ১১ টায় জামিয়া আল ইসলামিয়া পটিয়ার মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে সদ্য প্রয়াত বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আবু তাহের কাসেমী নদভীর জানাজা নামাজ।
জানাজায় দেশের শ্রদ্ধাবরেণ্য আলেম, হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির, আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর ইমামতি করার কথা রয়েছে। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, সদ্য প্রয়াত এই আলেমকে জামিয়া পটিয়ার কবরস্থানে দাফন করা হবে।
উল্লেখ্য, দেশের প্রথম সারির দীনি বিদ্যাপীঠ চট্টগ্রামের জামিয়া ইসলামিয়া পটিয়ার মুহতামিম মাওলানা আবু তাহের নদভী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন।
সোমবার (৩০ মার্চ) দুপুর দেড়টার দিকে চট্টগ্রাম নগরী ন্যাশনাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন।
মাওলানা আবু তাহের নদভীর জানাজা ও দাফনের ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। তাঁর মৃত্যুতে পটিয়া মাদরাসার ছাত্র শিক্ষক ছাড়াও দেশের আলেম সমাজের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মাওলানা আবু তাহের নদভী দীর্ঘদিন যাবত জামিয়া ইসলামিয়া পটিয়ায় দরস দিয়ে আসছেন। ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে তিনি মাদরাসাটির মহাপরিচালক নিযুক্ত হন।
পটিয়া মাদরাসার মুহতামিম ছাড়াও তিনি আঞ্জুমানে ইত্তেহাদুল মাদারিস বাংলাদেশের চেয়ারম্যান ছিলেন। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি এবং পটিয়া মাদরাসার অধীনে পরিচালিত ইসলামি সম্মেলন সংস্থা এবং তাহফিজুল কুরআন সংস্থার তত্ত্বাবধায়ক ছিলেন। এছাড়াও তিনি মাসিক আত-তাওহীদের প্রধান সম্পাদক ছিলেন। তিনি একজন লেখক হিসেবেও পরিচিত ছিলেন। বাজারে তাঁর বেশ কিছু বইপত্র রয়েছে।
সর্বপরি, দেশের ওলামা-মাশায়েখ, ইসলামি চিন্তাবিদ, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সর্বস্তরের মুসলমানকে উক্ত জানাজার নামাজে অংশগ্রহণ করে, মরহুমের রুহের মাগফিরাত কামনা করার জন্য বিশেষ অনুরোধ করা হচ্ছে।
জেডএম/