বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ময়মনসিংহে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ময়মনসিংহের ফুলপুর উপজেলার একটি পেট্রোল পাম্পে অবৈধভাবে মজুদ করা ২৪ হাজার লিটার জ্বালানি জব্দ করেছেন প্রশাসন। এ ঘটনায় পাম্প মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

আজ শনিবার দুপুরে উপজেলার পয়ারী রোড আমুয়াকান্দায় ‘মেসার্স পপি ট্রেডার্স’ নামে পেট্রোল পাম্পে (মিনি পাম্প) এ অভিযান পরিচালনা করা হয় বলে জানান ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাদিয়া ইসলাম সীমা।

তিনি বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করার গোপন খবর পেয়ে দুপুরে পেট্রোল পাম্পটিতে অভিযান চালানো হয়। এ সময় পাম্পটিতে তেল সংরক্ষণ করা বিভিন্ন হাউজ তল্লাশি করে চার হাজার ৫০০ লিটার পেট্রোল এবং ১৯ হাজার ৫০০ লিটার ডিজেল পাওয়া যায়।

তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় পাম্প মালিককে দুই লাখ টাকা জরিমানা করা হয় বলে জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা।

পরে জব্দ করা তেল পেট্রোল পাম্পের মাধ্যমে সাধারণ জনগণের মাঝে বিক্রয়ের ব্যবস্থা করা হয় বলে জানান তিনি। জ্বালানি সংকট নিরসনে এমন অভিযান অব্যাহত থাকবে।

এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম ও ফুলপুর থানার ওসি রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন।

এর আগে শুক্রবার রাতে হালুয়াঘাটে অভিযান চালিয়ে করে ২৩০ লিটার জ্বালানি জব্দ করে উপজেলা প্রশাসন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ