বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মাদক কারবারিকে ৪০ দিনের চিল্লায় পাঠালেন সংসদ সদস্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মাদক ব্যবসার সঙ্গে জড়িত এক ব্যক্তিকে ৪০ দিনের জন্য তাবলিগের চিল্লায় পাঠানো হয়েছে। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

স্থানীয় সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের ‘মাদক ও ডাকাতমুক্ত আড়াইহাজার’ গড়ার উদ্যোগের অংশ হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

চিল্লায় পাঠানো ব্যক্তি মঞ্জুর হোসেন (৩৮) আড়াইহাজার পৌরসভার বাঘানগর এলাকার বাসিন্দা এবং মোজাম্মেল হকের ছেলে।

স্থানীয়দের অভিযোগ, মঞ্জুর দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় এর আগে তিনি দুইবার কারাভোগ করলেও মুক্তির পর আবারও একই কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন।

স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার রাতে মাদক ব্যবসার অভিযোগে অতিষ্ঠ এলাকাবাসী তার বাড়ি ঘেরাও করেন। পরে বিষয়টি সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদের নজরে আনা হলে, তার পক্ষ থেকে ছোট ভাই রাকিবুল ইসলাম রাকিব ঘটনাস্থলে যান। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে মঞ্জুরকে সংশোধনের সুযোগ দেওয়ার সিদ্ধান্ত হয়।

এরপর সংসদ সদস্যের পক্ষ থেকে তাকে ৫০ হাজার টাকা দেওয়া হয় এবং ৪০ দিনের জন্য তাবলিগের চিল্লায় পাঠানো হয়, যাতে তিনি মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন।

এ বিষয়ে রাকিবুল ইসলাম রাকিব বলেন, “মাদক ও অপরাধমুক্ত আড়াইহাজার গড়তে হলে শুধু আইন প্রয়োগ নয়, সংশোধনের সুযোগও প্রয়োজন।

চিল্লায় যাওয়ার আগে মঞ্জুর হোসেন বলেন, “আমি আমার ভুল বুঝতে পেরেছি। এলাকাবাসী আমাকে যে সুযোগ দিয়েছে, তা কাজে লাগাতে চাই। ভবিষ্যতে ভালো পথে চলতে চাই।

এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, আড়াইহাজার পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান সালাউদ্দিন ডালিম, সাবেক যুবদল নেতা আলী আজগর এবং সাবেক কাউন্সিলর আমিনুল ইসলাম সুমনসহ স্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ