বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

চাঁপাইনবাবগঞ্জে গাড়ির বৈধ কাগজ ছাড়া মিলছে না জ্বালানি তেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চাঁপাইনবাবগঞ্জে জেলা প্রশাসনের নতুন নির্দেশনায় বৈধ কাগজপত্র, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট ছাড়া মোটরসাইকেলে জ্বালানি তেল সরবরাহ করা হচ্ছে না।

শনিবার (২৮ মার্চ) জেলার শিবগঞ্জ উপজেলার কানসাটে মেসার্স সুমন ফিলিং স্টেশনে এই অভিযান চালানো হয়। এতে নেতৃত্ব দেন শিবগঞ্জ উপজেলার ভারপ্রাপ্ত ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ।

এদিকে তেল নিতে আসা গ্রাহকদের মাঝে প্রশাসনের এ উদ্যোগকে নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।

আবুল কালাম নামে এক মোটরসাইকেলচালক বলেন, সরকার যে উদ্যোগটা নিয়েছে, ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির কাগজ ছাড়া তেল বিক্রি করছে না। এটা সরকারের জন্য ভালো একটা উদ্যোগ। তবে গাড়িতো বাংলাদেশের সবই। তাই যে গাড়িরগুলোর কাগজ নেই বা করেনি সে গাড়িগুলোতে অল্প অল্প করে তেল দিতে পারে এবং এটা করলে ভালো হয়। এটা আমার ধারণা।

পলাশ নামের আরেক চালক বলেন, আমরা যেহেতু গাড়ি চালাই, সেহেতু গাড়ির কাগজ ও ড্রাইভিং লাইসেন্স থাকা দরকার। এতে আমাদের উপকার যেমন তেমন তেল বিপননেও শৃঙ্খলা ফিরবে। এই উদ্যোগকে স্বাগত জানাই।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ জানান, পুলিশ সদস্যদের সহযোগিতায় প্রতিটি মোটরসাইকেলের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্স ও হেলমেট যাচাই করে তেল সরবরাহ করা হয়। যাদের বৈধ কাগজপত্র নেই, তাদের তেল না দিয়ে ফিরিয়ে দেওয়া হয়।

তিনি আরও জানান, জেলা প্রশাসনের নির্দেশনায় সকল পেট্রোল পাম্পে এ নির্দেশনা কার্যকর করা হয়েছে। সকল পাম্প মালিককে এ নির্দেশনা কঠোরভাবে মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ