বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঝিনাইদহে বজ্রপাতে ২ কৃষকের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঝিনাইদহের শৈলকুপায় বজ্রপাতে দুই কৃষকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার খড়িবাড়িয়া গ্রামের মাঠে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন খড়িবাড়িয়া গ্রামের প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাস ও লক্ষ্মীপুর গ্রামের সুনিল বিশ্বাসের ছেলে সমীর বিশ্বাস। আহত ব্যক্তিরা হলেন রণজীত বিশ্বাস ও প্রকাশ বিশ্বাস। তাঁদেরকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় লোকজন জানায়, সমীর বিশ্বাস তাঁর বাবার সঙ্গে মাঠে পেঁয়াজ তোলার কাজ করছিলেন। একই সময়ে পাশের খেতে কাজ করছিলেন প্রকাশ বিশ্বাসের ছেলে অপু বিশ্বাসসহ আরও কয়েকজন। হঠাৎ বজ্রপাত হলে তাঁরা গুরুতর আহত হন। পরে আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক সমীর বিশ্বাস ও অপু বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিদের মধ্যে দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক এহেতাম শহীদ জানান, আশঙ্কাজনক অবস্থায় আহত ব্যক্তিদের হাসপাতালে আনা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সমীর ও অপু মারা যান।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির মোল্লা বলেন, পেঁয়াজের খেতে কাজ করছিল গ্রামের লোকজন। সে সময় বজ্রপাতে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। দুজনের লাশ শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। তাঁদের লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ