বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

মসজিদের টাকা তোলাকে নিয়ে সংঘর্ষ, আহত ১০

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

নাটোরের বড়াইগ্রামে মসজিদের উন্নয়নকল্পে অনুদানের টাকা তোলাকে কেন্দ্র করে সংঘর্ষে ১০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৭ মার্চ) বিকালে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কায়েমকোলা গ্রামে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় মূল অভিযুক্ত কায়েমকোলা গ্রামের আব্দুল মান্নানের ছেলে রাজিব হোসেনকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ।

আহতদের মধ্যে কায়েমকোলা গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে তারেক রহমান (৬২), তারেক রহমানের ছেলে ও মসজিদ কমিটির সভাপতি সাহাবউদ্দিন (৪০), খাদেমুল ইসলামের ছেলে পলাশ (২০), কলিম উদ্দিনের ছেলে আব্দুল মান্নান (৬৫), আব্দুল মান্নানের ছেলে রুবেল হোসেন (৩৪) ও রাকিব হোসেন (২৫), আরমান হোসেনের ছেলে শাকিল আহম্মেদ (৩৫) ও আব্দুল মালেকের ছেলে মনিরুল ইসলামকে (৩৫) বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয় চিকিৎসকের কাছে চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয়রা বলেন, শুক্রবার জুমার নামাজের আগে কায়েমকোলা সরকারপাড়া জামে মসজিদের পুরাতন টিন পরিবর্তনসহ অন্যান্য সংস্কার কাজের বিষয়ে আলোচনা হয়। এ সময় সবাই স্বেচ্ছায় অনুদান দিতে চাইলেও ওই গ্রামের রাজিব হোসেন এতে বাধা দেন। এ সময় উভয়পক্ষের মধ্যে হট্টগোল হয়। পরে নামাজ শেষে বাড়ি ফেরার পথে রাজিব হোসেনের অনুসারী ও মসজিদ কমিটির সভাপতি সাহাবউদ্দিনের অনুসারীদের মধ্যে পুনরায় কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষে উভয়পক্ষের ১০ জন আহত হন।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ