বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফেসবুকে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তি, যুবক গ্রেপ্তার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ঠাকুরগাঁওয়ের রাণীসংকৈলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি ও আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে বিধান রায় (২৬) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ মার্চ) সকালে পোস্ট দেওয়ার পরপরই তাকে আটক করা হয়। আটক যুবক উপজেলার নেকমরদ পারকুন্ডা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিজের ফেসবুক আইডিতে মহানবী (সা.)-কে নিয়ে আপত্তিকর পোস্ট করেন বিধান রায়। বিষয়টি স্থানীয়দের নজরে এলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা তার বাড়িতে খোঁজাখুঁজি শুরু করে এবং হামলার আশঙ্কা তৈরি হয়।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে রাণীসংকৈল থানার অফিসার ইনচার্জ (ওসি) আমানুল্লাহ বারী জানান, অভিযুক্তকে প্রেপ্তার করা হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ