বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩০ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

চট্টগ্রামে ট্রেনের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

‎চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনের পাওয়ার কার বগিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। দেখা গেছে, আগুনে পুড়ে গেছে পাওয়ার কার ও পাশের যাত্রীদের এসি বগি। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি।

বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের বিএমএ গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টলা এক্সপ্রেস ট্রেনটি পোর্ট লিংক গেট অতিক্রমের সময় একটি বগিতে আগুন জ্বলতে দেখা যায়। সঙ্গে সঙ্গে বিষয়টি গেটম্যানকে জানালে তিনি রেলওয়ে কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে দ্রুত ট্রেনটি থামিয়ে আগুন লাগা বগি দুটিকে আলাদা করে ফেলা হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় ফায়ার সার্ভিসকে সহযোগিতা করেন বাংলাদেশ মিলিটারি একাডেমির সৈনিকরা।

কুমিরা ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আহসান আলী বলেন, খবর পেয়ে ৬টা ৫৫ মিনিটে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য কাজ শুরু করেন ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। এতে সহযোগিতা করেছেন বাংলাদেশ মিলিটারি একাডেমির সেনাবাহিনীর সৈনিকরা। যার কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। ট্রেনের যাত্রীরা দ্রুত নেমে যাওয়াতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষতিগ্রস্ত বগি দুটির মধ্যে একটি হলো যাত্রীবাহী, আরেকটি হলো ইঞ্জিন বগি।

ফৌজদারহাট রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল কালাম আজাদ বলেন, চট্টলা এক্সপ্রেস ট্রেনের দুটি বগিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় ট্রেনের পাওয়ার কার বগি থেকে। যাত্রীরা দ্রুত ট্রেন থেকে নেমে যাওয়াতে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। ঢাকামুখী লেনে ট্রেন চলাচল কিছুক্ষণ বন্ধ থাকলেও এখন স্বাভাবিক রয়েছে।

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ