বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

সাবেক ছাত্রনেতা আব্দুল্লাহ আল নোমানের মায়ের জানাযা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

এম শাহরিয়ার তাজ, 

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা বিএল কলেজ শাখার সাবেক সভাপতি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ দাকোপ উপজেলা শাখার অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি আব্দুল্লাহ আল নোমানের মায়ের জানাযার নামাজ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ ) খুলনা জেলার দাকোপ উপজেলার পানখালী ইউনিয়নের লক্ষীখোলা নিজগ্রামে মরহুমার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাযার নামাজে ইমামতি করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব হাফেজ মাওলানা ইউনুছ আহমদ।

জানাযায় উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সহ-সভাপতি হুসাইন ইবনে সরোয়ার, ইসলামী আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি আলহাজ্ব মুফতী আমানুল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ খুলনা মহানগর সভাপতি মাহদী হাসান মুন্না, সহ-সভাপতি হাবিবুল্লাহ মিসবাহ, সাধারণ সম্পাদক ওসমান নাদীম, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক মুহাম্মাদ শাহরিয়ার তাজসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১২ মার্চ ২০২৬) বাগেরহাট জেলার রামপাল উপজেলার বেলাইব্রিজ এলাকায় নৌবাহিনীর একটি বাস ও যাত্রীবাহী মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে আব্দুল্লাহ আল নোমানের মা, বড়ভাগ্নি (নববধূ), ছোট ভাগ্নি এবং বোনের শাশুড়িসহ একই পরিবারের মোট ১২ জন সদস্য নিহত হন।

জানা যায়, বড়ভাগ্নির বিয়ের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে বিকাল আনুমানিক ৫টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই এবং পরে হাসপাতালে নেওয়ার পর পরিবারের ১২ জন সদস্যের মৃত্যু হয়।

এদিকে বড়ভাগ্নি (নববধূ), ছোট ভাগ্নি এবং বোনের শাশুড়ির জানাযা ও দাফন আজ সকালে তাদের নিজ এলাকা খুলনা জেলার কয়রা উপজেলায় সম্পন্ন হয়েছে।

গতকাল দুর্ঘটনার খবর পেয়ে ইসলামী ছাত্র আন্দোলনের বিভিন্ন দায়িত্বশীলের নেতৃত্বে  কয়েকটি প্রতিনিধি দল খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহত ও স্বজনদের খোঁজখবর নেন। এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইসলামী ছাত্র আন্দোলেন বাংলাদেশ খুলনা মহানগর শাখা। সংগঠনের পক্ষ থেকে নিহতদের রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ