বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ঈদগাহের ইমাম নিয়োগ নিয়ে সংঘর্ষে একজন নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাজশাহীর মোহনপুর উপজেলায় ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে মো. আলাউদ্দিন (৫৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় উপজেলার সাকোঁয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলাউদ্দিন ওই গ্রামের মৃত মালা বক্সের ছেলে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় ঈদের নামাজ কোন ইমাম পড়াবেন তা নিয়ে আলোচনা সভা ডাকা হয়। সভায় স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এসময় উভয়পক্ষ নিজেদের পছন্দের ব্যক্তিকে ইমাম নিয়োগ দেওয়ার বিষয়ে তর্কে জড়িয়ে পড়েন। এক পর্যায়ে দুপক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয় এবং পরে তা সংঘর্ষে গড়ায়।

এসময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ চলা অবস্থায় আলাউদ্দিন নামের একজন ঘটনাস্থলে গিলে তার ছেলেদের সেখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। আলাউদ্দিন বিএনপির কর্মী হলেও তার ছেলেরা জামায়াতের কর্মী ছিল বলে জানা গেছে।

ডিএসবি সাবিনা ইয়াসমিন বলেন, ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগ নিয়ে স্থানীয় বিএনপি-জামায়াতের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আলাউদ্দিন তার ছেলেদের সরিয়ে আনতে গিয়ে সেখানেই মারা যান। তার শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তিনি স্টোক করে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ