বুধবার, ১৫ জুলাই ২০২৬ ।। ৩১ আষাঢ় ১৪৩৩ ।। ১ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ ব্যবস্থাপনা ও হজ প্যাকেজ নিয়ে কিছু কথা ভুল সংশোধনের সুযোগ পাচ্ছেন নতুন ভোটাররা ব্যক্তিগত মন্তব্যের জন্য সংসদে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মৃত্যু ১, হাসপাতালে ৩২৯ মহানগর দক্ষিণের কাউন্সিল সফল করতে রামপুরা নেতাদের সঙ্গে জমিয়তের মতবিনিময় ‎হানাফি উসুল অমূল্য রত্ন ও ফকিহ সাহাবায়ে কেরামের উত্তরাধিকার কওমি মাদরাসায় কারিগরি প্রশিক্ষণ সম্প্রসারণ বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী এইচএসসির পদার্থবিজ্ঞান প্রশ্নে ত্রুটি: চার শিক্ষককে শোকজ বন্যা দুর্গতদের মাঝে ইসলামী আন্দোলনের ত্রাণ কার্যক্রম অব্যাহত বিকেএম কেন্দুয়া উপজেলা শাখার ৪১ সদস্যের নতুন কমিটি গঠন

ফিলিস্তিনের শিশুদের পাশে বিআরএফ ইয়ুথ ক্লাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

ফিলিস্তিনের শিশুদের মাঝে খাবার বিতরণ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিআরএফ ইয়ুথ ক্লাব।

বুধবার (৪ মার্চ) ফিলিস্তিনের গাজা উপত্যকার শিশুদের মাঝে এই রান্না করা খাবার বিতরণ করা হয়।

ক্লাবের সাধারণ সম্পাদক আজিজুর রহমান আব্দুল্লাহ বলেন, 'বিআরএফ ইয়ুথ ক্লাবের পক্ষ থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগৃহীত অনুদান ফিলিস্তিনের শিশুদের জন্য পাঠানো হয়েছে। ক্লাবের পক্ষ থেকে আগেও আমরা ফিলিস্তিনে ফান্ড প্রেরণ করেছি। আমরা ধারাবাহিকভাবে এই কাজ চালিয়ে যেতে চাই, ইনশাআল্লাহ।'

ক্লাবের সাংগঠনিক সম্পাদক এসএম শিহাব বলেন, ফিলিস্তিন আমাদের আবেগ। শিক্ষার্থী হিসেবে তাদের পাশে দাঁড়ানোর পর্যাপ্ত সামর্থ্য আমাদের নেই। এরপরেও সীমিত সামর্থ্য থেকে ক্ষুদ্র কিছু প্রচেষ্টা আমরা চালিয়ে যাচ্ছি। আমাদের সাহায্য ফিলিস্তিনের গাজায় পৌঁছে দিতে সাহায্য করেছে প্রজেক্ট টেন টাকার গাজা ইমার্জেন্সি রেসপন্স টিম। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি যে, আমাদের মতো নগণ্য বান্দাদের তিনি পবিত্র ভূমির সামান্য কিছু সেবার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ।

উল্লেখ্য, বিআরএফ ইয়ুথ ক্লাব শিক্ষার্থীদের নিয়ে রক্তদান, জনস্বাস্থ্য, পরিবেশ, পাঠচক্র, সেবা ও গবেষণামূলক কার্যক্রম পরিচালনা করে থাকে।

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ